মোরেলগঞ্জ
এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১৭:৫০ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫ ১৭:৫৪ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে জিংক-৯ কলা চাষে সাফল্য ধরা দিয়েছে চাষি পারভেজ খানের। একদিকে কলা ও অপরদিকে কলার চারা বিক্রি করে সফলতার পাশাপাশি চাষ বৃদ্ধিতে আরও আগ্রহ সৃষ্টি হচ্ছে। আগ্রহ বাড়ছে এলাকার অন্যান্য চাষিদের।
সরেজমিন দেখা গেছে, উপজেলার মোরেলগঞ্জ দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামে সফল কৃষক পারভেজ খান ১৫ বছর ধরে বিভিন্ন ধরনের কৃষি কাজ করে চলে তার সংসার। এ বছরে তিনি ১০ কাঠা জমিতে নতুন প্রজাতির জি-৯ কলা চাষ করে ভাল ফলন পেয়ে সাফল্য পেয়েছেন। বিক্রি করে হয়েছেন অধিক লাভবান । তিনি রংপুর থেকে প্রথমে ২ শতাধিক জি-৯ এ কলা চারা ক্রয় করে আনেন। প্রতি চারার দাম পরেছে ৬০ টাকা। চারা রোপণের ৭ মাসের মধ্যেই ফলন ও ৯ মাসে কর্তন করে এখন বাজারে বিক্রি করছেন। প্রতিটি গাছে করে ছড়া ঝুলছে। স্বাভাবিক দেশীয় কলার চেয়ে ছড়া অনেক লম্বা। এ সুস্বাদু জি-৯ কলা প্রতিটি ছড়ায় ৩শ থেকে ৪শ কলা হয়েছে। বাজারে এর চাহিদা বেশি, দামও দ্বিগুণ। যেখানে দেশি কলা তার বিক্রি হয়েছে ৫০ হাজার টাকা এবারে তিনি জিংক-৯ বিক্রি করেছে ১ লাখ টাকা। এ কলা চাষ করতে শ্রমিকসহ ব্যয় হয়েছে ১০ হাজার টাকা। বিক্রি হয়েছে ১ লাখ টাকা। পাশাপাশি কলা চারা বিক্রি করছেন প্রতি পিস ১০০ টাকা করে।
এ কলা ক্ষেতে পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিক দেলোয়ার শিকদার বলেন, এর পূর্বে কখনও এত বড় কলার ছড়া কখনও দেখিনি। গাছের প্রতিটি ছড়ায় গাদানো কলায় ঝুলছে। কলা ফসলে থাকছে কোনো রোগবালাই। এ যেন এক অপরূপ দৃশ্য। বেশি আনন্দ লাগছে অন্যান্য এলাকার চাষিরা যখন এসে ভিড় জমাচ্ছে এ দৃশ্য দেখতে। কীভাবে এত ভালো ফলন ফলিয়েছেন এ প্রশ্ন চাষিদের। পারভেজ নিজেকে একজন সফল চাষি হিসেবে মনে করছেন।
সফল চাষি পারভেজ খান বলেন, এ বছরে নতুন করে জি-৯ কলা চাষ করে ভাল ফলন পেয়েছি। প্রতিদিন কলা ক্ষেতে দেখতে আসছেন পার্শ্ববর্তী অনেক গ্রামের চাষিরা। তিনি উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনার আর্থিক সহায়তার দাবি জানান। এ ভালো ফলন দেখে চাষিরা কলা চারা ক্রয় করে নিচ্ছেন। তিনি ১০ কাটা জমি থেকে কলা বিক্রি করে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ ও সংসারের ব্যায় মিটিয়ে সঞ্চয়ও করতে পারেছেন। আগামীতে এ চাষ আরও বর্ধিত করার ইচ্ছা আছে।
উপজেলার বলইবুনিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার মো. মশিউর রহমান বলেন, আলতিবুরুজবাড়িয়া গ্রামের পারভেজ খান এবারে নতুন প্রজাতির জি-৯ কলা চাষ করে বেশ সাড়া জাগিয়েছে। স্বল্প সময়ে অধিক লাভবান, ভালো ফলন হওয়ার কারণে আগামী বছরে এ কলা চাষাবাদ আরও বৃদ্ধি হবে বলে ধারণা করছেন এ কর্মকর্তা।