× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি খাতে সহযোগিতা বাড়াতে গভীর আগ্রহ জাপানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৮:৫৭ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১৯:০৩ পিএম

সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। ছবি : পিআইডি

সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। ছবি : পিআইডি

বাংলাদেশের কৃষি খাতে সহযোগিতা জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে জাপান। বুধবার (৩ জুলাই) বিকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এ আগ্রহের কথা জানান।

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুই দেশের মধ্যে কৃষি খাতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে জাপানের রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন। তিনি জানান, সরকারি-বেসরকারি সদস্যদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশে আসবে। 

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এ সময় বাংলাদেশের কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন, পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনা, ফুড প্রসেস ও কুল চেইন, হিমাগার নির্মাণ ক্ষেত্রে জাপানের সহযোগিতা কামনা করেন। 

এর আগে দুপুরে কৃষিন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের কৃষি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমান এবং যুগ্ম সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা