প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৪:৫০ পিএম
কলকাতার শুভমিতা ও শরীফের গাওয়া ‘দৃষ্টিহীন’ নামের বাংলা গান প্রকাশ হয়েছে। গানটি লন্ডনভিত্তিক চ্যানেল ‘3TAAR’- এর ব্যানারে এসেছে।
গানটির গীতিকার ও সুরকার আসাদ আফজাল। এর সংগীতায়োজন করেছেন তানজিম রেজা রোমান্স। গানটির রেকর্ডিং হয়েছে লন্ডনের আইয়াহ রেকর্ডিং স্টুডিও কলকাতার গান বাজনা স্টুডিওতে।
এই গান প্রকাশ হয়েছে ভিডিও আকারে। যার চিত্রায়ণ হয়েছে কলকাতার বারুইপুর এর জমিদার বাগান বাড়িতে।
গানটি নিয়ে বেশ আশাবাদী শরীফ। তার ভাষ্য, ‘দৃষ্টিহীন’ মন ভরাবে শ্রোতাদের।’
কিছুদিন আগেও শরীফ বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ন্যান্সির সাথে ‘প্রেমের খাম’ শিরোনামে একটি রোমান্টিক গানে জুটি বেঁধেছিলেন। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাড়া ফেলেছিল।
সংগীতশিল্পী শরীফের আরও কিছু মিউজিক ভিডিও বাজারে আসতে যাচ্ছে। এর মধ্যে বলিউড শিল্পী অন্বেষার সঙ্গে একটি আধুনিক ডুয়েট উল্লেখযোগ্য।