× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভমিতার সঙ্গে এলো শরীফের গান ‘দৃষ্টিহীন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৪:৫০ পিএম

শুভমিতার সঙ্গে এলো শরীফের গান ‘দৃষ্টিহীন’

কলকাতার শুভমিতা ও শরীফের গাওয়া ‌‌‘দৃষ্টিহীন’ নামের বাংলা গান প্রকাশ হয়েছে। গানটি লন্ডনভিত্তিক চ্যানেল ‘3TAAR’- এর ব্যানারে এসেছে। 

গানটির গীতিকার ও সুরকার আসাদ আফজাল। এর সংগীতায়োজন করেছেন তানজিম রেজা রোমান্স। গানটির রেকর্ডিং হয়েছে লন্ডনের আইয়াহ রেকর্ডিং স্টুডিও কলকাতার গান বাজনা স্টুডিওতে।

এই গান প্রকাশ হয়েছে ভিডিও আকারে। যার চিত্রায়ণ হয়েছে কলকাতার বারুইপুর এর জমিদার বাগান বাড়িতে। 

গানটি নিয়ে বেশ আশাবাদী শরীফ। তার ভাষ্য, ‘দৃষ্টিহীন’ মন ভরাবে শ্রোতাদের।’

কিছুদিন আগেও শরীফ বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ন্যান্সির সাথে ‘প্রেমের খাম’ শিরোনামে একটি রোমান্টিক গানে জুটি বেঁধেছিলেন। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাড়া ফেলেছিল। 

সংগীতশিল্পী শরীফের আরও কিছু মিউজিক ভিডিও বাজারে আসতে যাচ্ছে। এর মধ্যে বলিউড শিল্পী অন্বেষার সঙ্গে একটি আধুনিক ডুয়েট উল্লেখযোগ্য। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা