× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখোমুখি দুই নায়িকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৭:১৫ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১৭:৩৭ পিএম

মুখোমুখি দুই নায়িকা

নায়িকা মিষ্টি জান্নাতের নামে মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন আরেক নায়িকা তমা মির্জা। সেই সঙ্গে জনসম্মুখে ক্ষমা চাইতেও মিষ্টিকে আইনি নোটিস দিয়েছেন তমা। বৃহস্পতিবার (২৩ মে) রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে এ নোটিস পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

নোটিসে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা : জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী।

নোটিসে বলা হয়, এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার (তমা মির্জার) সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

তাই নোটিসে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এ ছাড়া পরে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আইনি নোটিস প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‌‘যা বলার এবং যা করার আমার আইনজীবী করছেন। তবে এটুকু বলতে চাই, ছাড় দিতে বেশি বাড় বেড়েছে। এসবে আর ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিন্দুমাত্র ছাড় পাবে না কেউ।’

মিষ্টিও মুখ খুলেছেন এ প্রসঙ্গে। তিনি বলেন, ‘আইনিভাবেই এর মোকাবিলা করা হবে। আমাকে নিয়ে কেউ মজা করলে তাকে ছেড়ে কথা বলার কোনো কারণ নেই।’

প্রায় ১০ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন মিষ্টি জান্নাত। এ সময়ে তার অভিনীত ছবির সংখ্যা ১০ পেরোয়নি। কয়েক দিন ধরেই তিনি বেশ আলোচনায়। কখনও শাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গ টেনে আবার কখনও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে চুমু প্রসঙ্গে টেনে কথা বলে সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছেন মিষ্টি।

এদিকে তমা মির্জাও বেশ দীর্ঘ সময় ধরে কাজ করছেন চলচ্চিত্রে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সর্বশেষ গেল বছর তিনি সুড়ঙ্গ সিনেমা নিয়ে হাজির হন। রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে তার নায়ক হিসেবে ছিলেন আফরান নিশো। ছবিটি সুপারহিট হয়েছে। প্রশংসিত হয়েছে তমার অভিনয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা