× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ নির্মাতাকে স্মরণ করল ডিরেক্টর’স গিল্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৬:০৯ পিএম

পাঁচ নির্মাতাকে স্মরণ করল ডিরেক্টর’স গিল্ড

টিভি নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ড বাংলাদেশ। তাদের আয়োজনে রাজধানীর নিকেটনস্থ গিল্ডের কার্যালয়ে গত ২২ মে বিকাল ৫টায় সাম্প্রতিক সময়ে প্রয়াত ৫ জন সদস্যের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সদস্যরা হলেন- তারেক মাহমুদ, মোহাম্মদ নোমান, আসলাম শিহির, শরীফ সরকার এবং তারেক খান। 

ডিরেক্টর’স গিল্ড বাংলাদেশের সভাপতি অনন্ত হীরার সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন গিল্ডের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, প্রয়াত তারেক মাহমুদের ভাই সুলতান মাহমুদ, প্রয়াাত মোহাম্মদ নোমানের সহধর্মীনী ডেইজী ইয়াসমিন, আসলাম শিহিরের সহধর্মীনী ফারজানা আফরিন, শরীফ সরকারের ভাই হেলাল উদ্দিন, তারেক খানের চাচাতো ভাই ইমন খান, ক্যামেরাম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ মাহবুব, শুটিং হাউজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিপন খানসহ গিল্ডের সদস্য নির্মাতা ও কলাকুশলীবৃন্দ। সভা সঞ্চালনা করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর।

স্বরণ সভায় বক্তারা প্রয়াতদের স্মৃতিচারণ করে বলেন, ‘যারা চলে গেছেন তারা কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। তারা হয়তো জীবনের অনেক ইচ্ছা অসম্পূর্ণ রেখে গেছেন কিন্তু সবার মন জয় করে গেছেন।’

বক্তারা আরও বলেন, ‘প্রয়াত নির্মাতারা তাদের কর্মময় জীবন আমাদের সামনে রেখে গেছেন। তারা ক্ষণজন্মা কিন্তু স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন।’

স্মরণ সভার আগে প্রয়াতদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা