× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়ূরাক্ষীর আগ্রহ বাড়াল বিমান ছিনতাইয়ের এক ঝলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৫:০৫ পিএম

ময়ূরাক্ষীর আগ্রহ বাড়াল বিমান ছিনতাইয়ের এক ঝলক

আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ‌‘ময়ূরাক্ষী’। ছবির পরিচালক রাশিদ পলাশ এই ঘোষণা দিয়েই নেমেছেন প্রচারে। পোস্টার প্রকাশ করে চমক দেখিয়েছেন তিনি। পোস্টার প্রকাশের ঠিক ১১ দিন পর ছবিটির টিজ প্রকাশ করা হল ২২ মে সন্ধ্যা ৭টায়। 

৩০ সেকেন্ডের এই টিজে মূলত ছবিটির গল্পের এক ঝলক দেখানো হয়েছে বলে নির্মাতা জানান। যেখানে দেখা যায় একটি বিমান ছিনতাইয়ের কবলে পড়ে সাহয্য চাচ্ছেন পাইলট। খবরটি মুহূর্তে  ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। দেশব্যাপী শুরু হয় উত্তেজনা। 

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন ববি-দীপ জুটি। প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। 

ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।

এর সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব,শাকিলা সাকি ।

আজ ইন্টারন্যাশনালের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। 

নির্মাতা বলেন, ‌‘আমাদের সিনেমাটা কেমন হবে, এর গল্প কী এসবের কিছুটা ঝলক আমরা আমাদের দর্শককে দেখাতে চেয়েছি এই টিজের মাধ্যমে। এরপর আমরা একটা গান প্রকাশ করব, গানের পর ট্রেলর। একের পর এক চমক আসবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা