× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচনায় মেমী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১১:৪৪ এএম

অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী।

অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী।

একসময় নিয়মিত মঞ্চ-টিভি নাটকে অভিনয় করতেন দর্শকপ্রিয় অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী। বেশকিছু সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। সাড়া ফেলা কিছু বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে অভিনয় করেছেন মেমী। দর্শকপ্রিয় এই মডেল, অভিনেত্রী দীর্ঘদিনের বিরতি শেষে গেল বিশ্ব মা দিবস উপলক্ষে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে আলোচনায় এসেছেন।

একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ট্রিট চকলেটের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সোহেল খান। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন মেমী।

তিনি বলেন, ‘কাজের সুবাদে অনেক আগে থেকেই সোহেল খানের সঙ্গে আমার পরিচয়। আমাকে ভীষণ শ্রদ্ধা করেন। তার সঙ্গে এ কাজটি করে ভালো লেগেছে। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমার করা নতুন বিজ্ঞাপনটি পছন্দ করেছেন। এমন ভালো গল্পের কাজ করতে চাই।’

এদিকে মা দিবস উপলক্ষে প্রকাশিত কাজী রাহনূমা নূরের লেখা ‘মা কেমন আছো’ কবিতাটির ভিডিওচিত্রে আবৃত্তি করেছেন মেমী। সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় মুনিরা ইউসুফ মেমী নিজেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিনে ‘বাঁশিওয়ালা’ কবিতাটিও আবৃত্তি করে প্রকাশ করেছেন মেমী। এর আবহ নির্মাণে রয়েছেন মীর হাসান স্বপন। এগুলো আবৃত্তিকার মেমীকে দীর্ঘদিন পর আলোচনায় এনেছে। এদিকে মেমীকে সর্বশেষ পহেলা বৈশাখে ইউটিউবে প্রকাশিত অরুণ চৌধুরী পরিচালিত ফারিয়া হোসেন রচিত ‘ছিল প্রেমের মতো’ নাটকে অভিনয়ে দেখা যায়। এ নাটকে তার বিপরীতে ছিলেন আহসান হাবিব নাসিম। সম্প্রতি আরও কিছু নাটকে তাকে দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা