× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরেই বাজিমাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ১০:৫৫ এএম

আমিন খান।

আমিন খান।

বাংলাদেশের সিনেমায় অ্যাকশন হিরো বা রোমান্টিক হিরো হিসেবে খ্যাত আমিন খান। দীর্ঘদিন ধরে নেই সিনেমায়। ছোটপর্দায়ও দেখা মেলে না তার। চাকরি করছেন তিনি ওয়ালটনে। সে নিয়েই ব্যস্ততা। পাশাপাশি সামলাচ্ছেন সংসার।

সম্প্রতি তাকে দেখা গেল একটি বিজ্ঞাপনে। বহুদিন পর অভিনয়ে ফিরলেন বিজ্ঞাপন দিয়ে। আর নতুন প্রত্যাবর্তনেই বলা চলে বাজিমাত করেছেন তিনি।

‘ওয়ালটনের কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না’- এমন কথার প্রচারেই মডেল হিসেবে উপস্থিত হয়েছেন আমিন খান। একজন অ্যাকশন হিরো হিসেবেই বিজ্ঞাপনটিতে উপস্থিত হয়েছেন। বিজ্ঞাপনটির গল্পভাবনাও তার। নির্মাণ করেছেন শাহেদ শাহরুখ। গেল রবিবার রাতে বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে আমিন খান চারদিকে হইচই ফেলে দিয়েছেন। বলা যায়, মুহূর্তেই সারা বাংলাদেশে বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়ে।

আমিন খান বলেন, ‘বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে শুধু ফোনেই কথা বলেছি। যারা ফোন করেছেন সবাই বিজ্ঞাপনে আমার উপস্থিতির ভূয়সী প্রশংসা করেছেন। কেউ কেউ এমনও বলছেন, ইন্ডাস্ট্রি আপনাদের মতো সিনিয়র, মেধাবী শিল্পীদের ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারছে না। আমি অবশ্য এসব নিয়ে ভাবিও না। কারণ আমি আমার কাজটা ঠিকঠাকভাবে করে যেতে চাই। ওয়ালটন আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যেন সঠিকভাবে করে যেতে পারি। অবশ্যই দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞ তারা আমার এভাবে প্রত্যাবর্তনে অনেক মুগ্ধ হয়েছেন এবং আমাকে অনুপ্রাণিত করছেন।’

আমিন খান জানান, ভোলার চরফ্যাশনে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

এদিকে অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা বলেন, ‘ভালো গল্পে কাজ করার ইচ্ছে আছে। এখন তো সিনেমার বাইরে ওটিটিতে অনেক কাজ হচ্ছে। গল্প নির্মাণে বেশ মুগ্ধ হই। ইউনিক আর দর্শক পছন্দ করবে এমন কিছু হলে কাজ করব।’

আমিন খান অভিনীত কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। অনেক আগেই এগুলোর কাজ শেষ করেছিলেন তিনি। তবে নানা কারণে মুক্তি পায়নি। অভিনেতা মনে করেন, কাজ আটকে থাকাটা বেদনার। যে দুয়েকটি সিনেমা তার মুক্তির অপেক্ষায় আছে সেগুলোর গল্প ভালো। মুক্তি পেলে তার ভক্তরা খুশি হতেন। তাই তিনি সংশ্লিষ্ট প্রযোজক পরিচালকদের সেগুলো মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা