× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহিনীর বিয়ের গুঞ্জনে মুখর টালিগঞ্জ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৪ ১০:২৪ এএম

সোহিনী সরকার।

সোহিনী সরকার।

কলকাতার সিনেমার নন্দিত অভিনেত্রী সোহিনী সরকার। নানামাত্রিক চরিত্র দিয়ে বাজিমাত করেই যাচ্ছেন। সিরিয়াস কোনো প্রেমিকা বা গৃহবধূ চরিত্রে যেমন অনবদ্য তেমন কমেডিতেও তার জুড়ি নেই। বিবাহ অভিযান সিনেমার দুটি পর্বে সেই প্রমাণ তিনি দিয়েছেন। বাস্তব জীবনে বেশ রোমান্টিক নায়িকা। প্রেম করতে বেশ মনোযোগী তিনি। ক্যারিয়ারের শুরু থেকে প্রেমিক তো বদলেছেন কজন, এবার আলোচনায় আছেন বিয়ে নিয়ে।

শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। টলিপাড়ার খবর-এ বছরই বিয়ের পিঁড়িতে বসবেন তারকা জুটি। স্টুডিওপাড়ার ফিসফাস- ইতোমধ্যে বিয়ের কেনাকাটা শুরু করেছেন ব্রাইড-টু-বি। গহনা বানাচ্ছেন পর্দার সত্যবতী। প্রায় ৩ লাখ রুপির একটি হার পছন্দ করেছেন তিনি। সোনার দাম বাড়তি। তাই তড়িঘড়ি কেনাকাটা সারছেন সোহিনী। ধীরে ধীরে বাকি শপিংও করবেন।

শোভন-সোহিনীর কাছের এক সূত্রের মতে, তারা চলতি বছরের ১৮ নভেম্বর নাকি বিয়ের পর্ব সারবেন। খুব সাদামাটা আয়োজনেই বিয়ে করবেন বলে ঠিক করেছেন। অন্য আরেক সূত্র আবার বলছেন, নভেম্বর না, আসছে জুলাইয়েই চার হাত এক হবে তাদের। যদিও সবটাই জল্পনা।

বিয়ে বা এর দিনতারিখ নিয়ে সোহিনী ও শোভন কেউই মুখ খোলেননি। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই সম্প্রতি সংবাদমাধ্যমকে সোহিনী বলেন, ‌‘বিয়েটা হলে হবে, আর কি! তবে বিয়ে হলে সেটার প্রিমিয়ার হবে না।’ মজার ছলে বিয়ের গুঞ্জন এভাবেই সামলালেন অভিনেত্রী।

প্রসঙ্গত, শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের প্রেম এখন কলকাতায় ওপেন সিক্রেট। গায়কের থেকে নায়িকা প্রায় বছর ছয়েকের বড়। পার্টি, ভ্যাকেশন থেকে যেকোনো উৎসবে তাদের নানা আদুরে মুহূর্তের ঝলক মেলে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে বিদেশে একসঙ্গে ঘুরতে গেছেন। এমনকি কিছুদিন আগে দুজনের ইনস্টা স্টোরিতে দেখা যায় তাদের ঘনিষ্ঠ ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা