× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাহিম ফয়সালের সুফি গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৭:০৩ পিএম

ফাহিম ফয়সালের সুফি গান

বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট সুন্দরবন। সেখানে চিত্রায়িত হয়েছে কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সালের সুফি গান। এ গানের শিরোনাম ‘সিজদাহ করি তোমায়’। সম্প্রতি গানটি প্রকাশ পেয়েছে ফাহিম ফয়সালের ফেসবুক পেজ, স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ডিজারসহ জনপ্রিয় সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। 

গানটির সংগীতায়োজন করেছেন রাফি। এর কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। এ গান নিয়ে ফাহিম ফয়সাল বলেন, ‘সুফি গানের প্রতি আমার ভীষণ রকমের দুর্বলতা রয়েছে। গানটিতে আমি মহান সৃষ্টিকর্তার সৃষ্টি ও মানুষের সাথে তার যে গভীর সম্পর্ক রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি। গানটি পুরোপুরি সৃষ্টিকর্তার প্রশংসা করেই লেখা হয়েছে। চেষ্টা করেছি প্রকৃতি ও প্রাকৃতিক কিছু চিরন্তন সত্য বিষয় গানের ভেতর তুলে ধরতে। খুব সহজ-সরল কথামালায় সুর ও সংগীত দিয়ে গানটি সাজিয়েছি। এ গানের রেকর্ডিংয়ের পর থেকেই আমার ইচ্ছা ছিল প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কোনো স্থানে গানটির চিত্রায়ণ করার।

তাই আমাদের দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোলঘেঁষে একটি ইকো রিসোর্টে সিজদাহ করি তোমায় গানের চিত্রায়ণ করেছি। আশা করি এই গানের বাণী, সুর, সংগীত, গায়কি ও চিত্রায়ণ শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে ফাহিম ফয়সাল জানান, নিয়মিত বিভিন্ন গানের সুর ও সংগীতায়োজন করে যাচ্ছেন তিনি। কপিরাইট গবেষণা ও সচেতনতা নিয়েও কাজ করছেন। এ ছাড়াও আমার ডিজিটাল এজেন্সি ভার্সডসফট লিমিটেড নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা