× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদেই ময়ূরাক্ষী

পোস্টারে প্রেম ও রহস্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৪ ১৫:১৪ পিএম

আসন্ন কোরবানি ঈদে ময়ূরাক্ষী মুক্তি পাবে দেশজুড়ে।

আসন্ন কোরবানি ঈদে ময়ূরাক্ষী মুক্তি পাবে দেশজুড়ে।

তখনও করোনার আতঙ্কের রেশ ছিল সবখানে। ঘরবন্দি জীবন নানা সংকটে নিস্তেজপ্রায়। ২০২১ সালের ডিসেম্বর, এক জাঁকজমক মহরত অনুষ্ঠানে আসেময়ূরাক্ষী’ সিনেমার ঘোষণা। প্রথমে মনে হচ্ছিল প্রয়াত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে হয়তো। কারণ একই নামে তার বিখ্যাত একটি উপন্যাস রয়েছে। পরে জানা গেল, সম্পূর্ণ মৌলিক গল্পে সিনেমাটি নির্মাণ করবেন রাশিদ পলাশ। এর গল্প চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানি।

দীর্ঘ সময় পর ছবিটি মুক্তির আলোয় আসতে যাচ্ছে। আসন্ন কোরবানি ঈদে ময়ূরাক্ষী মুক্তি পাবে দেশজুড়ে। সে উপলক্ষে ছবিটি নিয়ে প্রচারে নেমেছেন পরিচালক তার টিম। গতকাল প্রকাশ হয়েছে পোস্টার। সে পোস্টারটি বেশ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার মানুষের। অনেকে নিজের ওয়ালে সেটি শেয়ার দিয়ে ছবিটিকে অভিনন্দন জানাচ্ছেন। তবে ভিন্ন সুরেও গাইছেন কেউ কেউ। তাদের দাবি, কোরবানি ঈদে আসবে বিগ বাজেটেরতুফান’ সিনেমা। রায়হান রাফির পরিচালনায় সেই সিনেমার সবচেয়ে বড় হাতিয়ার শাকিব খান। তার সঙ্গে আছেন দুই বাংলার জনপ্রিয় দুই নায়িকা নাবিলা, মিমি চক্রবর্তীসহ ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরীদের মতো তারকারা। ছবির ফার্স্ট লুক, পোস্টারের পর এর টিজার প্রকাশ হয়েছে। সেটি রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছে নেটপাড়ায়। এদিকে আসবে সিয়াম আহমেদ অভিনীতজংলি’ সিনেমাটিও। যেটি এরই মধ্যে ফার্স্ট লুক প্রকাশ করে দারুণ আলোচনা পেয়েছে। এমন বিগ বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতা করতে এসে হালে পানি পাবে তো ইয়ামিন হক ববি সুদীপ বিশ্বাস দীপদের ময়ূরাক্ষী?

ভিন্ন সুরের প্রশ্নের জবাব দিলেনপদ্মপুরাণ’খ্যাত নির্মাতা রাশিদ পলাশ। বলেন, ‘প্রতিটি সিনেমারই একটি নিজস্ব শক্তি থাকে। নিজস্ব দর্শক থাকে। সে জায়গা থেকে যেকোনো সিনেমাই যেকোনো সময় মুক্তি পেতে পারে। ঈদে সব সময়ই বড় বাজেট নামি তারকার সিনেমা আসে। দর্শক সেগুলো যেমন দেখেন তাদের সঙ্গে থাকা অন্য ছবিগুলোও দেখেন। আমি এটাকে প্রতিযোগিতা বলতে রাজি নই। আমি মনে করি এটা আমাদের ইন্ডাস্ট্রি, এখানে আমাদের সুন্দর একটা সহাবস্থান আছে। আমরা সবাই পাশাপাশি হাঁটব। ঈদে অনেক ছবি আসবে বলেই শুনছি। আমি চাই সব ছবি দর্শকের ভালোবাসায় সিক্ত হোক। ময়ূরাক্ষীও যেন তাদের ভালোবাসা পায়।’

সদ্যপ্রকাশিত পোস্টারে রহস্য জিইয়ে রেখেছে ময়ূরাক্ষী। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করা ইয়ামিন হক ববি সুদীপ বিশ্বাস দীপকে সবুজ বৃক্ষের আদলে পোস্টারে হাজির করেছেন পরিচালক। তারা চুমু খাওয়ার আগমুহূর্তে ধরা দিয়েছেন। ট্যাগলাইন দেওয়াÑ‘বেইমান পাখির গল্প’। পোস্টার শেয়ার করে আবার পরিচালক ও এর টিমের লোকজন ক্যাপশনে লিখছেন, ‘প্রেমিকের ডরভয় থাকে না’। এসব দেখে মনে হয় এটি প্রেমের ছবি। তবে চারদিকে ছড়ানো বিমান, শহুরে ঘরবাড়ির উপস্থিতি প্রেম ছাড়িয়েও ছবির গল্পের বিস্তৃতির দিকে ইঙ্গিত করছে।

মহরতের সময় পরিচালক জানিয়েছিলেন, সিনেমায় একটি বিমান ছিনতাইয়ের ঘটনা আছে, কিন্তু এটি সেই ঘটনা নিয়ে নির্মিত কোনো সিনেমা নয়। এটি পুরোপুরি একটি প্রেমের গল্প। এতে ববি অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে। আর দীপ হাজির হবেন একাধিক লুকে। দীপের ভাষ্যÑ‘শুধু চেহারা নয়, শারীরিকভাবেও বৈচিত্র্য নিয়ে হাজির হব। আর কিছুদিন অপেক্ষা করা যাক। ছবিটি দর্শকের মন জয় করবে বলে আমি প্রত্যাশা করছি।’

আজ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রযোজিত ছবিতে আরও অভিনয় করেছেন সুমিন সেনগুপ্ত, সাদিয়া আফ্রি মাহি, দীপক সুমন, কস্তূরী চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা