× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপজলের কাছে কত ভোটে হারলেন নিপুণ, জিতলেন মিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১২:৪৬ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ১৩:০৪ পিএম

ডিপজলের কাছে কত ভোটে হারলেন নিপুণ, জিতলেন মিশা

অবশেষে নতুন নেতৃত্বের দেখা পেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী দুই বছরের জন্য এ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। এর আগেও তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন। এদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রযোজক, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 

নানা কারণেই এবারের নির্বাচন নিয়ে আলোচনা ছিল না ততোটা। তবে সবার নজর ছিল দুটি পদের দিকে। একটি সাধারণ সম্পাদক, অন্যটি সভাপতি। বিশেষ করে বিগত মেয়াদে সাধারণ সম্পাদক পদে নিপুণ ও জায়েদ খানের আইনি মামলা ও নানা বিতর্ক এ পদটিকে সারা দেশে আলোচনায় এনেছিল। তাই সবার দৃষ্টি ছিল এবার নিপুণ কী করবেন সেদিকে। 

জায়েদ খান এবার নির্বাচনে আসেননি। কারণ তার সদস্যপদ বাতিল হয়েছে কিছু অভিযোগের ভিত্তিতে। তাই নিপুণ মোটামুটি নির্ভারই ছিলেন এ পদে। কিন্তু যখন ঘোষণা আসে মনোয়ার হোসেন ডিপজল সেক্রেটারি প্রার্থী হচ্ছেন তখনই নড়েচড়ে বসেন সবাই।

সিনেমার ডেঞ্জারম্যান খ্যাত অভিনেতা ডিপজলকে অনেকে মুভিলর্ড বলেন। সামগ্রিক সিনেমা শিল্পেই আছে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা। শিল্পীদের কাছেও তিনি সজ্জন হিসেবে পরিচিত। সবার আপদে বিপদে পাশে থাকেন। তাই ডিপজলকে হারিয়ে পদ ধরে রাখা কঠিন চ্যালেঞ্জ ছিল নিপুণের জন্য। সেই চ্যালেঞ্জ জয় করা হলো না তার।

নির্বাচনে ১৭ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন ডিপজল। শনিবার (২০ এপ্রিল) সকাল সাতটার দিকে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। সেখান থেকে জানা গেল ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। তিনি পেয়েছেন ২০৯।

এদিকে সভাপতি পদে নির্বাচন করে আবারও জয়ী হয়েছেন মিশা সওদাগর। ২৬৫ ভোট পেয়ে এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা