× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিন্দি ভার্সনে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সীতা রামম’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ১৬:৩৯ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২২ ১৭:৪৪ পিএম

হিন্দি ভার্সনে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সীতা রামম’

দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর অভিনীত রোমান্টিক ড্রামা ‘সীতা রামম’ এবার মুক্তি পেতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। তেলেগু এই ব্লকবাস্টারের হিন্দি ভার্সন ১৮ নভেম্বর স্ট্রিমিং করবে ওটিটি প্ল্যাটফর্মটি। 

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর প্রকাশ্যে আনে স্ট্রিমার ডিজনি প্লাস হটস্টার। এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ভারতের জাতীয় ক্রাশখ্যাত নায়িকা রশ্মিকা মন্দানা।

ভালোবাসার গল্পে গাঁথা ‘সীতা রামম’ সিনেমার বুনন। সেখানে দেখানো হয়, সীতা মহালক্ষ্মী (ম্রুণাল ঠাকুর) ও লেফটেন্যান্ট রামের (দুলকার সালমান) চিঠি বিনিময় চলছে। সেই পত্রমিতালির প্রেম গাঢ় হয়ে ওঠে পরে।

বলিউড বাবলের খবর, ম্রুণাল ঠাকুর এ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হয়েছেন। তিনি বলেছেন, ‌ওটিটিতে হিন্দি ভার্সন মুক্তি পাচ্ছে জেনে তিনি উচ্ছ্বসিত। সীতা ও রামের প্রেমের গল্প হিন্দিতে দেখতে পারবেন সিনেপ্রেমীরা।

পরিচালক হনু রাঘবপুদি বলেছেন, বড় ক্যানভাসে তৈরি করা হয়েছে সিনেমাটি, যা ভাষার বেড়া ডিঙিয়েছে। এর গল্প এমন, এখানে এমন রোমান্স দেখানো হয়েছে, যা সবাই উপভোগ করতে পারবে। ওটিটিতে হিন্দি ভার্সন মুক্তি পেতে যাওয়ায় তিনিও বেশ উচ্ছ্বসিত।

সেপ্টেম্বরে প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী মালয়ালাম, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পায় ‘সীতা রামম’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা