× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপস্থাপক নুসরাত ফারিয়া

রুনা লায়লার সঙ্গে চার শিল্পী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১২:৪৮ পিএম

রুনা লায়লার সঙ্গে চার শিল্পী

প্রতি বছরই ঈদ আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে তৈরি হয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। গান, নাটিকাসহ নানা রকম আয়োজনে বর্ণিল হয়ে ওঠে এ আয়োজন। সেই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আসছে আনন্দমেলা নিয়ে। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সেজেছে এবারের ঈদের আনন্দমেলা।

এটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

নুসরাত ফারিয়া

এই অনুষ্ঠান প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘বিটিভিতে কাজ করাটা সব সময় আমি উপভোগ করি। একজন দর্শক হিসেবে চ্যানেলটি শৈশব থেকেই আমাদের আবেগ। সেখানে তাই কাজ করলে অন্যরকম মজা পাই। আনন্দমেলার উপস্থাপনা করে খুব উপভোগ করেছি। সবাইকে এটি দেখার অনুরোধ জানাচ্ছি।’

আনন্দমেলার প্রযোজক এ প্রসঙ্গে জানান, এবারই প্রথম আনন্দমেলার জন্য গাইলেন রুনা লায়লা। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু। জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটিতে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী। তারা হলেন- ইমরান, কনা, ঝিলিক ও সাব্বির।

এবারের আনন্দমেলায় থাকছে শত বাউলের অংশগ্রহণে তিনটি বাউল গানের কোলাজ নিয়ে একটি পরিবেশনা। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান। আরও রয়েছে পুতুল নাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা। যেখানে সাতজন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাদের দুজন করে শিষ্য।

এ সময়ের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান। আরও থাকছে বিভিন্ন ব্যান্ডের সিনিয়র শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এ ছাড়া নাট্যাংশে অংশ নেবেন নাটকের খ্যাতিমান অভিনয়শিল্পীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা