× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরের বউ নিমপাতায় মম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১৩:২২ পিএম

জাকিয়া বারী মম।

জাকিয়া বারী মম।

আসছে ঈদে লাক্স তারকা জাকিয়া বারী মমকে দেখা যাবে বেশ কিছু নাটক-টেলিছবিতে। বৈচিত্র্যময় চরিত্রে তিনি হাজির হবেন ভিন্নধর্মী কিছু গল্পে। তার একটিঘরের বউ নিমপাতা’। এটি একটি টেলিফিল্ম। প্রচার হবে চ্যানেল আইতে ঈদের পঞ্চম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।

নাটকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় আছেন গোলাম হাবিব লিটু। এতে মম অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বিরের স্ত্রীর চরিত্রে।

পরিচালক টেলিছবিটির গল্প সম্পর্কে জানান, এর প্রধান চরিত্র আক্কাস। তার নেই কোনো কামকাজ। আক্কাস আলী সম্পর্কে এমন কথাই বলে সবাই। একটু অলস এবং কর্মবিমুখ মানুষ সে। তার বউ সঞ্চিতা খুবই সুন্দরী! বেশ কর্মঠ মহিলা। সংসারের হাল সে-ই ধরে রেখেছে। সংসারে অসুস্থ শাশুড়ি, গরু-ছাগল, ঘাট, মাঠ সবই তাকে সামলাতে হয়। স্বামী যে কর্মবিমুখ এ নিয়ে মাঝেমধ্যে তাকে দুই কথা শোনায় সে। বিষয়টাই পছন্দ নয় আক্কাসের। তার ধারণা, তার স্ত্রীর নাম সঞ্চিতা না হয়ে নিমপাতা হওয়াই ঠিক ছিল।

মিষ্টি কোনো শব্দ কখনও তার মুখ দিয়ে বেরোয় না। অথচ আশপাশে তার বন্ধুদের বউয়েরা, দূর সম্পর্কের ভাবিরা কত মিষ্টি, কত ভালোবেসে কথা বলে স্বামীদের সঙ্গে। তার সঙ্গে দেখা হলেও কত ভালো ব্যবহার করে তারা। জীবনে তার সবচেয়ে বড় ভুল সঞ্চিতাকে বিয়ে করা।

আক্কাস কিছুটা সুস্থ হলে সঞ্চিতা যখন চলে যেতে চায় তখন সে তাকে বাধা দেয়। এভাবেই এগিয়ে যায় ঘরের বউ নিমপাতার কাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা