× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলিউডে দীপিকা, রণবীর, সোনমের ১৫ বছর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৫:৩৫ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৬:২৫ পিএম

বলিউডে দীপিকা, রণবীর, সোনমের ১৫ বছর

বলিউড ইন্ড্রাস্টিতে দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, সোনম কাপুর প্রত্যেকেই নিজ জায়গায় প্রতিষ্ঠিত। প্রত্যেকেই ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করছেন। এই তিন তারকারই সেলুলয়েডের পর্দায় ১৫ বছরের ক্যারিয়ার পূর্ণ হলো আজ।

২০০৭ সালের ৯ নভেম্বর মুক্তি পায় রণবীর কাপুর ও সোনম কাপুর অভিনীত সিনেমা ‘সাওয়ারিয়া’। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটি সেসময় বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও রণবীর ও সোনমের অভিনয় হয়েছিলো প্রশংসিত। 

সিনেমার প্রতিটি গান আজও দর্শকমনে দাগ কেঁটে আছে। 

অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে দীপিকা পাড়ুকোনের অভিষেক হয়েছিলো ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। রণবীর-সোনমের সিনেমা মুক্তির দিন এই ছবিটিও সিনেমা হলে প্রকাশ্যে আসে। 

ছবিটিকে দীপিকার জন্য বলা হয়ে থাকে ‘ড্রিম ডেভু’। কারণ সেসময় সিনেমাটি ব্যবসার নিরিখে বেশ সাফল্য পেয়েছিল। যা দীপিকার ক্যারিয়ারকে মজবুত অবস্থানে নিয়ে যায়। 

শুধু তাই নয়, ফারাহ খান পরিচালিত সিনেমাটি বলিউডের অন্যতম ব্যবসা সফল ছবির তালিকাতেও উপরের সারিতে অবস্থান করছে। 

শুরুর সে সময় পেরিয়ে, এই তিন তারকাই এখন বলিউডে অন্যতম পারিশ্রমিক নেয়া অভিনয়শিল্পী। তাদের অভিনয়নৈপুণ্য দেখে মুগ্ধ হন দর্শক। তিনজনই পেয়েছেন অসংখ্য পুরস্কার। শুধু ভারত নয়, দেশের গণ্ডি পেরিয়ে বর্হিবিশ্বেও রয়েছে তাদের অগনিত ভক্ত। 

এ তারকাদের বিখ্যাত কিছু সিনেমা তুলে ধরা হলো-

দীপিকা পাড়ুকোন
চেন্নাই এক্সপ্রেস

শাহরুখ খানের সঙ্গে অরেকটি ব্যবসাসফল ছবি উপহার দেন দীপিকা। কমেডি-রোমান্টিক ঘরনার ছবিটি দর্শক দারুন পছন্দ করেছিলো সেসময়। ২০১৩ সালে রোহিত শেঠি পরিচালিত ছবিটি হয়েছেলো ব্যবসাসফল। 

পিকু
সুজিত সরকার পরিচালিত কমেডি ঘরনার সিনেমা এটি। এতে দীপিকার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও প্রয়াত অভিনেতা ইরফান খান। ছবিটি ভাতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে একটি পুরস্কার জিতে নেয়। 

বাজারিও মাস্তানি
এ সিনেমায় স্বামী রণবীর সিংয়ের সাথে দেখা গিয়েছেলো দীপিকাকে। এটি মুক্তি পেয়েছিলো ২০১৫ সালে।

সোনম কাপুর

নীরজা
২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। রাম মাধবানি পরিচালিত সিনেমাটি নীরজা নামে এক নারী পেইলটের অদম্য সাহসিকতার গল্প ফুটে উঠেছে। 

আই হেট লাভ স্টোরি
রোমান্টি ঘরনার সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। ইমরান খানের বিপরীতে অভিনয় করা সোনমের সিনেমাটি সেসময় বক্সঅফিস থেকে ৬৬ কোটি রুপি আয় করে। 

প্যাডম্যান
অক্ষয় কুমারের সাথে জুটি বেঁধে সিনেমাটিতে অভিনয় করেন সোনম। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবিটি সেরা সিনেমা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে। 

রণবীর কাপুর
রকস্টার
ছবিটি রণবীর কাপুরের জীবনে আজও মাইলস্টোন হয়ে আছে। এতে তাকে দেখা যায় শিল্পী জর্ডানের ভূমিকায়, যে নানা তিক্ত অভিঙ্গতার জীবন পেরিয়ে রকস্টার হতে পারে। ছবির গানগুলো আজও দর্শক গুনগুন করে গেয়ে থাকেন। পাশাপাশি রণবীরের অভিনয়ও কারও ভুলে যাবার কথা নয়। 

বরফি
অনুরাগ বসু পরিচালিত সিনেমাটিতে রণবীরকে দেখা যায় শারিরিক প্রতিবন্ধীর ভূমিকায়। সিনেমাটি অস্কারের মঞ্চে বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে ২০১২ সালে মনোনীত হয়। 

ইয়ে যাওয়ানি হ্যায় দিওয়ানি
বলিউডের ইতিাহসে অন্যতম রোমান্টিক ঘরনার সিনেমা বলা হয় এটিকে। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে রণবীরের বিপরীতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। সেসময় দীপিকার সঙ্গে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনে রণবীরের রোমাঞ্চ চলছিলো। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা