× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রা করল নৃত্যশিল্পী ফাউন্ডেশন

লায়লা হাসান সভাপতি, সম্পাদক দীপা খন্দকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৫:০৫ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৫:২৮ পিএম

লায়লা হাসান সভাপতি, সম্পাদক দীপা খন্দকার

অবশেষে নৃত্যশিল্পীদের নিয়ে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। গেল ২৩ মার্চ বিকালে রাজধানীর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে এর যাত্রা শুরু হয়। ফাউন্ডেশনের সভাপতি লায়লা হাসান দেশে নেই, কিন্তু সুদূর আমেরিকা থেকে তিনি সংবাদ সম্মেলনে সম্পৃক্ত হন। 

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে আছেন দীপা খন্দকার। তিনি জানান, ফাউন্ডেশনে সহসভাপতি হিসেবে আছেন লুবনা মরিয়ম, মো. নজরুল ইসলাম, সুলতানা হায়দার, কবিরুল ইসলাম রতন, বেলায়েত হোসেন খান। সহসাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন ও সাদিয়া ইসলাম মৌ। 

সাংগঠনিক সম্পাদক বিজরী বরকত উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নিলুফার ওয়াহিদ পাঁপড়ি, সহসাংস্কৃতিক সম্পাদক আফরোজা হাসান শিল্পী, কোষাধ্যক্ষ ফারহানা খান তান্না, দপ্তর সম্পাদক নাঈম হাসান সুজা, প্রচার সম্পাদক ইয়াসমিন তাজরীন জাহান তারিন, সমাজকল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, ক্রীড়া সম্পাদক সোহেল রহমান, আন্তর্জাতিক সম্পাদক নেহরিন মোস্তফা দিশি, প্রশিক্ষণ সম্পাদক সাব্বির আহমেদ খান বিজু ও গবেষণা সম্পাদক পদে সৈয়দা শায়লা আহমেদ দায়িত্ব পালন করবেন। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন লায়লা হক, কাজল ইব্রাহিম, ডলি ইকবাল, মো. কামার উদ্দিন খান, অপি করিম, নাদিয়া আহমেদ, রিচি সোলায়মান, মেহবুবা মাহনূর চাঁদনী, আনিকা কবির শখ্, তাহমিনা সুলতানা মৌ, সিনথিয়া ইয়াসমিন নূপুর, রুহানি সালসাবিলসহ আরও ১১ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা