× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ভাই এক ফ্রেমে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১২:৫৬ পিএম

সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান। ছবি : সংগৃহীত

সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান। ছবি : সংগৃহীত

প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল সোহেল আরমান। দুজনই নির্মাতা হিসেবে বেশ জনপ্রিয়। বানিয়েছেন নাটক-সিনেমাও। তবে অভিনেতা হিসেবেও দুই ভাইয়ের পরিচিতি অনেক। নব্বইয়ের দশকে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু হয় দোদুলের। এক দশক অভিনয় করার পর তিনি লেখালেখি নাটক নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন।জনতার শক্তি’, ‘আজকের প্রতিবাদ’, ‘হাঙর নদী গ্রেনেড’সহ বেশ কিছু ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি নাটকেও অভিনয় করতেন। চেয়েছিলেন সিনেমায় অভিনয়ে নিয়মিত হবেন। কিন্তু ১৯৯৮ সাল থেকে চলচ্চিত্রে শুরু হওয়া অশ্লীলতায় গা ভাসাননি। এরপর অভিনয়ে অনিয়মিত হয়ে পরিচালনা লেখালেখিতে মনোযোগ দেন।

সোহেল আরমানও বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দীর্ঘদিন পর দুই ভাই একসঙ্গে হাজির হচ্ছেন পর্দায়। সাজ্জাদ হোসেন দোদুল ঈদের জন্য বানিয়েছেনবোকা প্রেমনামে ধারাবাহিক। কমেডি ঘরানার গল্পে অভিনয় করেছেন দোদুল সোহেল দুই ভাই। ফেসবুকে তারা দুজনই তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল আরমান দুই ভাইয়ের ছবি দিয়ে লেখেন, ‘বোকা প্রেম নামে কমেডি ধারাবাহিক নাটকে সাজ্জাদ হোসেন দোদুল সোহেল আরমান মুখোমুখি। এই প্রথম আমজাদ হোসেনের দুই পুত্রের কমেডি তাণ্ডব হবে একই স্ক্রিনে। অনেকদিন পর অভিনয় করছি, বড় ভাইয়ের স্নেহে বিপুল চাপে, সবার ভালোবাসা আর দোয়া কাম্য।’

এদিকে সম্প্রতি সোহেল আরমান নির্মাণ করছেন ণ্ডনাটকনয়নপাখি’। নাটকের জন্য বেছে নিয়েছেন আড়িয়াল খাঁ পারের এলাকা। এই পরিচালক বলেন, ‘আমাদের বেশিরভাগ নাটক উত্তরাকেন্দ্রিক। আর গ্রাম মানেই পূবাইল। কিন্তু সেখানে গ্রামের সংস্কৃতির গল্পগুলো উঠে আসছে না; বরং আমাদের গ্রামের সংস্কৃতিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। অথচ মানুষ এখনও গ্রাম ভালোবাসে, গ্রামে থাকতে চায়। গ্রামীণ আবহ পছন্দ করে। যে কারণে আমার কাছে মনে হচ্ছে গ্রাম নিয়ে অনেক বেশি কাজ হওয়া উচিত।

নাটকে প্রথমবার একসঙ্গে নাম লিখিয়েছেন শ্যামল মাওলা সামিরা খান মাহি। সোহেল আরমান জানান, গ্রামের নয়ন পাখি নামে দুই তরুণ-তরুণীর ভালোবাসার গল্প নিয়েই নাটকটি। এটি আসছে ঈদে প্রচার করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা