× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবন্তী সিঁথির নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১২:০৭ পিএম

অবন্তী সিঁথি

অবন্তী সিঁথি

নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি। ‘পায়ে পায়ে তোর ছায়া, সব রোদেই তোর মায়া’- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন বাংলাদেশের বহু জনপ্রিয় গানের গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। এর মিউজিক করেছেন এরফান টিপু। রোমান্টিক এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে গেল রবিবার রাজধানীর রামপুরাতে দোলোয়ার আরজুদা শরফের নিজস্ব স্টুডিওতে। এ গানে অবন্তীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মেলোডি ঘরানার গায়ক জে আলম।


গানটি গাওয়া শেষে এটি নিয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করে জে আলম বলেন, ‘গানটির কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। যে কারণে বেশ কিছুদিন ধরেই গানটি নিয়ে পরিকল্পনা চলছিল। শরফ ভাই আমার সঙ্গে এমন একটি কণ্ঠই যুক্ত করতে চাচ্ছিলেন যেন গানটি একটি মনে গেঁথে যাওয়ার মতো হয়ে যায়। অবশেষে চূড়ান্ত হয় যে, এই গানে আমার সহশিল্পী হিসেবে থাকবেন অবন্তী সিঁথি। যথারীতি গানের রেকর্ডিং সম্পন্ন হলো। শ্রুতিমধুর হয়েছে গানটি।’

তিনি আরও জানান, শিগগিরই গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হবে। এরপর তা একটি চ্যানেলে প্রকাশ পাবে। গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, ‘এর আগে শরফ ভাইয়ের কথায় গান গেয়েছি। কিন্তু এবারই প্রথম তার সুরে গান গাইলাম। গানের কথা, গানের সুর আমাকে এখনও আচ্ছন্ন করে রেখেছে। আমার সহশিল্পী জে আলম ভাইও খুবই ভালো গেয়েছেন। আশা করছি গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’

এদিকে অবন্তী সিঁথি জানান, গেল সোমবার তিনি ‘দেয়ালের দেশ’ সিনেমায় একটি গান গেয়েছেন। গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা