× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচনায় তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ০০:১৯ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ১০:৫৬ এএম

আলোচনায় তারা

অভিনয় দিয়ে দর্শকের কাছ থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই প্রজন্মের তিন অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ, জেবা জান্নাত ও শ্রেয়সী শ্রেয়া। তারা তিনজন একই ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। গুণী নাট্যনির্মাতা বি ইউ শুভর পরিচালনায় বাংলাভিশনে প্রচার চলতি ধারাবাহিক ‘কুইন প্যালেস’-এ তারা একসঙ্গে অভিনয় করছেন।

সময়ের আলোচিত মুখ স্বর্ণলতা দেবনাথ অভিনয় করছেন হেনা চরিত্রে, জেবা জান্নাত অভিনয় করছেন সোমা চরিত্রে ও শ্রেয়সী শ্রেয়া অভিনয় করছেন রায়না চরিত্রে। ধারাবাহিকটি এরই মধ্যে দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। পাশাপাশি স্বর্ণলতা, জেবা ও শ্রেয়সীও এই ধারাবাহিকে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন।

ধারাবাহিকটিতে অভিনয় করা প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, ‘এর আগে কখনও বি ইউ শুভ ভাইয়ের পরিচালনায় ধারাবাহিকে বা খণ্ডনাটকে আমার কাজ করার সুযোগ হয়নি। এবারই প্রথম তার পরিচালনায় কাজ করছি। শুরু থেকেই পুরো ইউনিটই আমার কাছে বেশ গোছানো মনে হয়েছে। আর পরিচালক হিসেবে শুভ ভাইও বেশ মনোযোগ দিয়ে, যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করছেন। ধারাবাহিকটিতে হেনা চরিত্রটিও বেশ আলোচনায় এসেছে। আশা করছি ধারাবাহিকটির প্রচার যত বাড়বে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা আরও বাড়বে।’ 

জেবা জান্নাত বলেন, ‘কুইন প্যালেসে কাজ করে ভীষণ ভালো লাগছে। শুভ ভাই বেশ গোছানো। তার নির্দেশনায় লাভ রোড ধারাবাহিকেও অভিনয় করছি।’ 

ইউসুফ আলী খোকন রচিত এই ধারাবাহিকে অভিনয় করা প্রসঙ্গে শ্রেয়সী শ্রেয়া বলেন, ‘ছোটবেলা থেকে অভিনয় করার প্রবল ইচ্ছে ছিল আমার। এখন অভিনয় শিখছি আমি। যদি ভালো করতে পারি তবে হয়তো আগামীতে তা পেশা হিসেবে নিতে পারব। আমার সৌভাগ্য যে অভিনযজীবনের শুরুতেই আমি দেশের নন্দিত, গুণী অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছি। এরপর আরও ভালো ভালো কিছু কাজ করারও সুযোগ পেয়েছি। তার মধ্যে শুভ ভাইয়ের কুইন প্যালেস অন্যতম। এখানে আমরা সবাই একটি পরিবারের মতো কাজ করি। যে কারণে কাজটিও অনেক ভালো হয়। কুইন প্যালেসে অভিনয়ের জন্য আমি বেশ সাড়া পাচ্ছি।’ 

শ্রেয়সী জানান, এর পর তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘সখি সব করে রব’ ধারাবাহিকে অভিনয় করেও বেশ সাড়া পেয়েছেন। বি ইউ শুভর ‘লাভ রোড’ ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। এদিকে স্বর্ণলতা মাছরাঙা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চার চক্কর’, দীপ্ত টিভিতে প্রচার চলতি ‘বকুলপুর রিটার্ন’, এনটিভিতে ‘প্রবাসী পরিবার’, বাংলাভিশনে ‘ফাপড়’, আরটিভিতে ‘জাদুনগর’ প্রচার হচ্ছে নিয়মিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা