× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিনাত আমানের চরিত্রে বিতর্কিত অভিনেত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৪:৫৮ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৪ ১৫:৪১ পিএম

জিনাত আমানের চরিত্রে বিতর্কিত অভিনেত্রী

বলিউডের গুণী অভিনেত্রী জিনাত আমান। তার অভিনয়ে আসার ঘটনাটা বেশ চমকপ্রদ। তবে ইন্ডাস্ট্রিতে আসার পর সহজাত প্রতিভায় স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন তিনি। এককালের সেক্স সিম্বলের মাদকতায় আচ্ছন্ন হয়েছেন অনেকেই। তবে অভিনয়ের বাইরে সংসারী হতে চেয়েছিলেন বরাবরই। যদিও ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটা তাড়া করেছে তাকে। 

প্রেম, বিচ্ছেদ, যন্ত্রণা, বিতর্ক, জনপ্রিয়তা সব মিলিয়ে তার জীবন সিনেমা তৈরির সমস্ত উপাদানই বিদ্যমান। শোনা যাচ্ছে অভিনেত্রীকে নিয়ে তৈরি হচ্ছে জীবনীচিত্র। তার চরিত্রে অভিনয়ের জন্য উঠে এসেছে বিতর্কিত বাঙালি অভিনেত্রীর নাম।

জানা গেছে, পরিচালক রাজীব চৌধুরী এ ছবিটি নির্মাণ করবেন। জিনাতের জীবনের নানা অপ্রকাশিত অধ্যায় তুলে ধরবেন তিনি। রাজীবের এই ছবিতে জিনাতের ভূমিকায় দেখা যাবে বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষকে। 

বছর দুয়েক আগে পরিচালক অনুরাগ কাশ্যপের নামে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। সেই সময় রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী পায়েল ঘোষ। তারপর বিভিন্ন সময় অনুরাগকে নিয়ে নানা মন্তব্য করেছেন, তবে বিশেষ ফল মেলেনি। 

২০২৩-এর বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট তারকা মুহম্মদ শামির খেলা দেখে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন পায়েল। সেই নিয়ে খানিক জলঘোলাও হয়। সেই পায়েলকে নিয়ে জিনাতের জীবনীচিত্র বানাতে চলেছেন রাজীব!

শোনা যাচ্ছে ছবির নাম হতে চলেছে ‘শক: দ্য ডাউট’। অভিনেত্রী হিসেবে বিশেষ যে নামডাক রয়েছে তেমন নয়। সে তুলনায় বিতর্কই বেশি পায়েলের জীবনে। স্বাভাবিক ভাবেই এটা বড় সুযোগ পায়েলের। তিনি জানিয়েছেন, এটা তার কাছে সৌভাগ্যের বিষয়। জিনাত আমান বলিউডের সেই সব অভিনেত্রীর একজন, যিনি কখনও পুরোনো হতে পারেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা