× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমারী রানি ববি ব্রাউন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১০:০৮ এএম

মিলি ববি ব্রাউন

মিলি ববি ব্রাউন

ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন। নেটফ্লিক্সে তার হরর, ড্রামা সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। এরপর থেকেই ভৌতিক গল্পে অভিনয়ের ক্ষেত্রে তিনি নির্মাতদের পছন্দের তালিকায় চলে আসেন। ৮ মার্চ মুক্তি পাচ্ছে তার আরও একটি হরর সিনেমা। নাম ‘ডামজেল’। এটি পরিচালনা করেছেন হুয়ান কার্লোস ফ্রেসনাদিলো। খবর আইএমডিবির।

সিনেমায় দুর্ধর্ষ এক খুনির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিলি ববি ব্রাউনকে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে এমনই বার্তা দিলেন অভিনেত্রী। ২ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায় প্রাচীন একটি রাজপ্রসাদ। এতে কুমারী রানির চরিত্রে ববি ব্রাউন। বিয়ের জন্য তাকে সাজিয়ে দিচ্ছে দায়িত্বরত দাসীরা। বিয়ে সম্পন্ন হওয়ার দিন রাতেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। মুহূর্তেই বদলে যায় জীবন। নানা রকম ভৌতিক সমস্যার সম্মুখীন হতে থাকেন তিনি। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। ৮ মার্চ ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

‘ডামজেল’ সিনেমায় মিলি ববি ব্রাউনের চরিত্রের নাম ইলোদি। প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রে উইনস্টন, ব্রুক কার্টার, নিক রবিনসন, রবিন রাইট, মিলো টমি, নিকোল জোসেপ, ইজরা ফারুক খান, টাঁসা লিম ও সনিয়া নিসা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা