× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার সঙ্গেই সুহানার শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৭ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৩ পিএম

সুহানা খান। ছবি : সংগৃহীত

সুহানা খান। ছবি : সংগৃহীত

জোয়া আখতারের পরিচালনায়আর্চিজ’ দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করেছেন সুহানা খান। এবার শাহরুখকন্যা পা রাখতে চলেছেন বড়পর্দায়। সূত্রের খবর, বাবা-মেয়েকে নাকি এক ছবিতে দেখা যাবে। ছবির নামকিং’। এটির পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক সুজয় ঘোষ এবং সিদ্ধার্থ আনন্দ।

আসছে মে মাসেই শুটিং ফ্লোরে যাবেকিং’, ভারতীয় গণমাধ্যমের খবর তেমনটাই। তারা বলছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই এই ছবি তৈরির পরিকল্পনা হচ্ছে। দুই পরিচালক স্ক্রিপ্ট নিয়ে শাহরুখের কাছে গিয়েছেন। স্ক্রিপ্ট পড়ে শাহরুখ নিজের মতামতও দেন। সেই অনুযায়ী স্ক্রিপ্টে নানা বদল আসে। এই সিনেমার একটা বড় অংশ জুড়ে রয়েছে অ্যাকশন দৃশ্য। শাহরুখের সঙ্গে আলোচনা করেই নাকি সবটা ঠিক করা হয়েছে।

অ্যাকশন দৃশ্যের অনুশীলন হয়েছে শাহরুখের বাংলো মান্নাতেই। সুহানাও বাবার সঙ্গেই প্রশিক্ষণ নিয়েছেন। বলিউডে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানেই এই প্রশিক্ষণ পর্ব চলত বলে জানা গেছে।


গেল দুই বছরেপাঠান’ এবংজওয়ান’ দিয়ে শাহরুখ খানের রাজকীয় উপস্থিতি লক্ষ করা গেছে। দুটি ছবিতে অ্যাকশন অবতারে এসেছেন কিং খান। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘কিং’- একেবারেই অন্য ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। আগের দুটি সিনেমার সঙ্গে নাকি কোনো মিল থাকবে না এই ছবির। এখানে সুহানার চরিত্রটিও থাকবে চমকে ভরপুর।

‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে এই ছবির যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছে সিদ্ধার্থ আনন্দেরমারফ্লিক্স এন্টারটেনমেন্ট’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা