× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূপেন হাজারিকার ১১তম প্রয়াণ দিবসে শিল্পকলার বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১৬:৫৮ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৭:১২ পিএম

ভূপেন হাজারিকার ১১তম প্রয়াণ দিবসে শিল্পকলার বিশেষ আয়োজন

উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার ১১তম প্রয়াণ দিবস শনিবার (৫ নভেম্বর)। এ উপলক্ষে এদিন ভারতীয় সংগীতের এই কিংবদন্তিকে স্মরণ করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

ভূপেন হাজারিকা স্মরণে এ আয়োজনে আলোচনা ছাড়াও রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। শনিবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত হবে অনুষ্ঠানটি।

এতে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি; সংস্কৃতি সচিব আবুল মনসুর ও ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী এ এস এম শামসুল আরেফিন।

আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মনীষা হাজারিকা এবং ব্যতিক্রম মাসদোর সভাপতি ড. সৌমেন ভারতীয়া। আলোচনা পর্বের পর পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপে তার ‘মানুষ মানুষের জন্য’ গানটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান লাভ করে। এ ছাড়া তার গাওয়া গঙ্গা আমার মা, ও মালিক সারা জীবন, আজ জীবন খুঁজে পাবি, আমি এক যাযাবর, আমায় ভুল বুঝিস নাসহ অসংখ্য গান শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে।

সংগীতের এই প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পীর জন্ম ভারতের আসামে। অত্যন্ত দরাজ গলার অধিকারী এই শিল্পীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। অসমিয়া চলচ্চিত্রে সংগীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি। পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত ও বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা