প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৩ পিএম
শ্বাসকষ্ট নিয়ে গেল ২৯ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিন দুই বাংলার কিংবদন্তি সংগীতজ্ঞ কবীর সুমন। বর্তমানে আগের চেয়ে সুস্থ আছেন তিনি। ফিরে গেছেন বাসাতেও। শিল্পীর বাড়ি ফেরার খবর জানিয়েছেন তার ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত। তিনি শনিবার ফেসবুক পোস্টে জানিয়েছেন, কবীর সুমন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
মনীষা দাশগুপ্ত তাঁর ফেসবুকে লিখেছেন, ‘কবীর সুমন আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সুস্থ আছেন। সবাইকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে চার দিনের বাংলা খেয়াল কর্মশালা উপলক্ষে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি। তার প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এই অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে।
এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাইয়ের ৩০ বছর উদ্যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।