× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের নামেই রাজনৈতিক দল বানালেন থালাপতি বিজয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১০ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৮ পিএম

নিজের নামেই রাজনৈতিক দল বানালেন থালাপতি বিজয়

ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো তামিল চলচ্চিত্র অভিনেতা থালাপতি বিজয়ের রাজনীতিতে যোগ দেওয়া। ব্যাপক জনপ্রিয় এ অভিনেতা রাজনীতির ময়দানে লড়াইয়ে নেমেছেন। এরই মধ্যে নিজের একটি রাজনৈতিক দলের নামও ঘোষণা করেছেন। 

তামিল ভাষায় তার দলের নাম তামিঝাগা ভেট্রি কাজাগাম। যার বাংলা হয় তামিলনাড়ু বিজয় পার্টি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, থালাপতি বিজয় নিজেকে তামিলনাড়ু বিজয় পার্টির প্রধান হিসেবেও ঘোষণা দিয়েছেন। কেবল তা-ই নয়, দল হিসেবে নিজেদের স্বকীয়তা বজায় রাখার ঘোষণাও দিয়েছেন তিনি। 

বিজয় জানিয়েছেন, তার দল আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, কিন্তু কাউকে সমর্থনও দেবে না। কিছুদিন আগে তার দলের সাধারণ কাউন্সিল ও নির্বাহী কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন থালাপতি। 

বিজয় বলেছেন, ‘আমার যেসব সিনেমার কাজ এখনও শেষ হয়নি, সেগুলো আমি অবশ্যই শেষ করব। তবে তা আমার দলীয় কার্যক্রমকে কোনোভাবেই প্রভাবিত করবে না। আমি নিজেকে পুরোপুরি রাজনীতি ও জনসেবায় নিয়োজিত করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি আজ যা, তা আমার প্রতি তামিলনাড়ুর জনগণের ভালোবাসার নিদর্শন।’ 

তামিলনাড়ুর রাজনীতিতে এর আগেও বেশ কয়েকজন অভিনেতা এসেছেন। তাদের মধ্যে এমজি রামচন্দ্রন ও জে জয়ললিতা অন্যতম। এবার এলেন থালাপতি বিজয়। তার এই ঘোষণা রাজ্যটিতে তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। 

তামিল চলচ্চিত্রে থালাপতি বিজয়কে রজনীকান্তের পরেই বিবেচনা করা হয়। এই অভিনেতা এখন পর্যন্ত ৬৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় চালিয়ে যাওয়ার পাশাপাশি কয়েক দশক ধরে তিনি রাজনীতিতে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে এসেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় বিনা মূল্যে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি, লাইব্রেরি, সন্ধ্যাকালীন টিউশন, আইনি সহায়তাসহ বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক পদক্ষেপে তিনি তার ফ্যান ক্লাবগুলোকে ব্যাপক সহায়তা দিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা