× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনা পারিশ্রমিকে শেখ রেহানা হবেন মিষ্টি জান্নাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৭ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩১ পিএম

বিনা পারিশ্রমিকে শেখ রেহানা হবেন মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা মিষ্টি জান্নাত। এবার পর্দায় তাকে দেখা যাবে শেখ রেহানার চরিত্রে।

সম্প্রতি বিনা পারিশ্রমিকে শেখ রেহানার চরিত্র রূপায়ণের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও ফের নতুন কাজ নিয়ে সরব হচ্ছেন মিষ্টি। সেই ধারাবাহিকতায় ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমায় শেখ রেহানার চরিত্রে দেখা যাবে তাকে।
ছবিটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার। সিনেমাটির ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও ‘আমি মায়ের কাছে যাব’ দুটি নামকরণ হয়েছে। এর মধ্যে একটি নাম চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে।
সিনেমাটিতে অভিনেত্রী অপু বিশ্বাস শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এ ছাড়া আরও অভিনয় করবেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা