× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেত্রী অহনার পেটে যমজ সন্তান!

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১৮:৪২ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৯:১২ পিএম

অভিনেত্রী অহনার পেটে যমজ সন্তান!

গাইনি ডাক্তার পরীক্ষা করে জানালেন অভিনেত্রী অহনার পেটে যমজ সন্তান। বিষয়টি অহনা মানতে নারাজ। এ নিয়ে অহনার ব্যক্তি জীবনে নেমে এসেছে এলোমেলো ঝড়। এমন কথা শুনে ভালোবাসার মানুষটিও দূরে চলে যাচ্ছে। এখন কী করবেন তিনি? কাউকেই বোঝাতে পারছেন না, আসলে তিনি গর্ভবতী নন। কোথাও কোনো ভুল হচ্ছে। 

অহনার জীবনের এমন ঘটনা আসলে বাস্তবে নয়, নাটকে। বৈশাখী টেলিভিশনের সামাজিক নাটক ‘ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া’। প্রচার হবে আগামীকাল (৩ নভেম্বর) বৃহস্পতিবার রাত ১০টায়। বিআরবি হাসপাতাল নিবেদিত মহিন খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, অহনা, রকি খান, রত্না খান প্রমুখ।

পরিচালক মহিন খান বলেন, শামীম হাসান সরকার ও অহনা দুজন দুজনকে ভালোবাসে। অহনা অসুস্থ হয়ে পড়লে শামীম হাসান তাকে নিয়ে যায় তার মেয়ে বন্ধু এক ডাক্তারের কাছে। তিনি নানা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, অহনার পেটে যমজ বাচ্চা। এ কথা শোনে অজ্ঞান হয়ে পড়েন শামীম হাসান সরকার। এরপর থেকেই নানা হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনি।

মহিন খান আরও বলেন, হাস্যরসে ভরপুর নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।


প্রবা/এলএম/এসএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা