× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ জন্মদিন লাভলু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২৩:৪৬ পিএম

শুভ জন্মদিন লাভলু

জনপ্রিয় অভিনেতা ও নাট্য পরিচালক সালাউদ্দিন লাভলুর আজ জন্মদিন। ১৯৬২ সালের ২৪ জানুয়ারি আজকের এই দিনে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাবা মোঃ সদর উদ্দিন পেশায় একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা রোকেয়া খাতুন ছিলেন স্কুল শিক্ষিকা। 

গ্রামে বেড়ে ওঠা লাভলু ১৯৭৯ সালে চলে আসেন ঢাকায়। এরপর আরণ্যক নাট্যদলে থিয়েটারে যোগদান করেন। এখানে তিনি ১৯৮৫ সাল পর্যন্ত মঞ্চ নাটকে অভিনয় করেন। পরবর্তীতে পথ নাটকেরও নির্দেশনা দিয়েছেন তিনি। মঞ্চই তাকে আজকের লাভলুতে পরিণত করেছে।

টিভি নাটকে লাভলু প্রথম অভিনয় করেন আবদুল্লাহ ইউসুফ ইমাম পরিচালিত ‘দিন রাত্রির খেলা’ নাটকে। টিভিতে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিল খ ম হারুনের পরিচালনায় ‘শংকিত পদযাত্রা’ নাটকটি। তবে সে সময় তার অভিনীত ধারাবাহিক নাটক ‘কোন কাননের ফুল’-এ ‘বুড্ডা আমার ইড্ডা করবে’ সংলাপটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। মাসুম রেজার রচনায় লাভলু পরিচালিত প্রথম টিভি নাটক ছিল ‘কৈতব’। এতে অভিনয় করেছিলেন আলী যাকের, গোলাম মুস্তাফা ও খালেদ খান। এটি ছিল প্যাকেজের দ্বিতীয় নাটক। ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল এটি। একুশে টিভির জন্য তিনি প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করেন হাফিজ রেদুর লেখায় ‘গহরগাছি’। নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এরপর তার পরিচালিত ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘সাকিন সারিসুরি’, ‘ঘরকুটুম’, ‘কবুলীয়তনামা’ ধারাবাহিক নাটকগুলো বেশ জনপ্রিয়তা পায়।

সালাউদ্দিন লাভলু নির্মিত একমাত্র চলচ্চিত্র হচ্ছে ‘মোল্লা বাড়ির বউ’। এতে অভিনয় করেছিলেন রিয়াজ, মৌসুমী ও শাবনূর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা