× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাসুদ রানার গল্পে এবার চিতা বানাবে জাজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ২০:৪৭ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ২১:২২ পিএম

মাসুদ রানার গল্পে এবার চিতা বানাবে জাজ

প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। কয়েক প্রজন্মের কাছে চরিত্রটি প্রিয় হয়ে আছে। মাসুদ রানাকে নিয়ে সিনেমাও হয়েছে। সেই সাদাকালো যুগে মাসুদ রানা হয়ে পর্দায় হাজির হয়েছেন ড্যাশিং হিরো সোহেল রানা।

গেল বছর এবিএম সুমন এসেছেন এ চরিত্রে এমআরনাইন সিনেমায়। বিগ বাজেটের এ সিনেমা বানিয়ে আলোচনার অনেক জন্ম দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। 

প্রতিষ্ঠানটি আবারও নতুন গল্প নিয়ে মাসুদ রানাকে হাজির করতে যাচ্ছে। এবার তারা বেছে নিয়েছে কাজী আনোয়ার হোসেনের 'চিতা' গল্পটি। 

এ সিনেমার ঘোষণা দিয়ে জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বলেন, ‘‘দেশবরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি মাসুদ রানা সিরিজের 'অপারেশন চিতা' গল্প অবলম্বনে জাজের পরবর্তী চলচ্চিত্র 'চিতা'।’’

ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ। তবে এর পরিচালক ও মাসুদ রানা চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি। আব্দুল আজিজ জানান, ২৮ জানুয়ারি ছবির মহরত হবে। সেদিন সব বিস্তারিত জানানো হবে। শিল্পী নির্বাচনে অনেক চমক থাকবে বলে জানান এ প্রযোজক। 

‘চিতা' ছবির শুটিং শুরু হবে মার্চে, চলবে এপ্রিল পর্যন্ত। 

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও পরিবেশনায় এ সিনেমার শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে।

বিগ বাজেটের সিনেমাটি চলতি বছরেই মুক্তির পরিকল্পনা করছে জাজ।  সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি দেওয়া হবে বিশ্বের ৩০টিরও বেশি দেশে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা