× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্চে আসছে কুংফু পান্ডা ৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৭:১৮ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৭:২১ পিএম

কুংফু পান্ডা-৪

কুংফু পান্ডা-৪

হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কুংফু পান্ডা। ২০০৮ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায়। এরপর একে এক ২০১১ সালে কুংফু পান্ডা-২, ২০২৬ সালে কুংফু পান্ডা-৩ মুক্তি পায়। এবার আসছে কুংফু পান্ডা-৪।

বিগ বাজেটের এই অ্যানিমেশন ড্রামা-ফ্যান্টাসি সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ৮ মার্চ।  

এবারের গল্পে আত্মিক শান্তির খোঁজে পো পিংকে দেখা যাবে নতুন অভিযানে বেরিয়ে পড়তে, তাকে সঙ্গ দেবে অকোয়াফিনা নামের নতুন এক চরিত্র। তারা একসঙ্গে মোকাবিলা করবে নতুন শত্রু দ্য ক্যামেলিয়নের, ভায়োলা ডেভিস অভিনয়ে ফুটে উঠবে ভিলেন চরিত্রটি।

কুংফু পান্ডা ৪ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন মাইক মিচেল ও স্টিফেন স্টিন।

ইউনিভার্সেল পিকচার্সের ইউটিউব চ্যানেলে সম্প্রতি সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। অ্যাকশন, কমেডিতে ভরপুর ট্রেলারটি ইতোমধ্যে ২০ মিলিয়ন দর্শক দেখেছে। মন্তব্য পড়েছে প্রায় ১ লাখ। তাই বোঝাই যাচ্ছে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখাবে।

সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছে একঝাঁক তারকা। তাদের মধ্যে পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা জ্যাক ব্লাক। এ ছাড়া জেহেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাকওয়াফিনা, ক্যামলন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ভিওলা ডেভিস, সিফু চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ডাস্টিন হলফম্যান, মি. পিং চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা জেমস হং, লি চরিত্রে অভিনেতা ব্রায়ান ক্রান্সটন, টাই লুং চরিত্রে অভিনেতা ইয়ান ম্যাকসেন ও হ্যান চরিত্রে কণ্ঠ দিয়েছন কে হু কুয়ান।

সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা