× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদর্শ মা তানভীন সুইটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৩:২৭ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৩:৩৬ পিএম

আদর্শ মা তানভীন সুইটি

অভিনেত্রী ও মডেল তানভীন সুইটি। দুই যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটক, মঞ্চ ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে অভিনয় করতে দেখা যাবে তাকে। ধারাবাহিক নাটক দেনা-পাওনায় অভিনয় করছেন তিনি। নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে। রবীন্দ্রনাথের দেনা-পাওনা থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করছেন গোলাম মুক্তাদির।

নাটকে সুইটি আদর্শ মায়ের ভূমিকায় অভিনয় করবেন। নতুন এই ধারাবাহিক নিয়ে সুইটি বলেন, ‘গল্প পছন্দ না হলে সাধারণত আমি অভিনয় করি না। সেটা হোক সিনেমা কিংবা নাটক অথবা ওটিটির কোনো কাজ। আমার জন্য গল্প পছন্দ হওয়া জরুরি। নতুন এই নাটকের গল্প নিয়ে আমার কোনো অভিযোগের সাহস নেই। কারণ এটি বিশ্বকবির ছোটগল্প থেকে অনুপ্রাণিত। তাই কাজের প্রস্তাবটি পাওয়ামাত্রই আমি হ্যাঁ বলে দিই। আমার চরিত্রের নাম সায়মা। বেশকিছু দৃশ্যের শুটিং আমি সম্পন্ন করেছি। নির্মাতা কাজটি খুব গুছিয়ে পরিচালনা করছেন। তার কাজে আমি মুগ্ধ। আশা করছি আমার মতো দর্শকরাও ধারাবাহিকটি দেখে মুগ্ধ হবেন।’

তানভীন সুইটি ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিয়মিত কাজ করছেন। তার অভিনীত সবশেষ সিনেমা মাইক ২০২৩ সালের ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পায়। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেন এম শাহীন ও হাসান জাফারুল বিপুল। চলতি বছরে মুক্তি পাবে তার অভিনীত আরও একটি সিনেমা ‘রাসেলের জন্য অপেক্ষা’। এ ছাড়া শিগগিরই তার নতুন আরও সিনেমায় অভিনয় করার কথা রয়েছে। চূড়ান্ত হলেই তিনি গণমাধ্যমে জানাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা