প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ১৫:৫৩ পিএম
নয়নতারা
দক্ষিণী তারকা নয়নতারা অভিনীত সিনেমা ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে বেশ কদিন ধরেই আলোচনায় রয়েছে সিনেমাটি। যদিও গেল বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিলেশ কৃষ্ণা পরিচালিত এই ছবিটি সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তবে গত ২৯ ডিসেম্বর ছবিটি নেটফ্লিক্সে মুক্তির পর বেশি সংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ায় শুরু হয় বিতর্ক। যেই বিতর্কের মুখেই নেটফ্লিক্সে মুক্তির পরও সরিয়ে নেওয়া হয় সিনেমাটি।
বির্তকের মুখে পড়ে সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আগেই ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল লিখিতভাবে। এবার এই অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিলেন ছবির নাম ভূমিকায় থাকা অভিনেত্রী নয়নতারা।
লিখিতভাবে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লেখেখেন , ‘আমি বা আমার টিম কেউই কোন উদ্দেশ্য নিয়ে এই সিনেমাটি করিনি। কোন ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। আমি নিজেও ঈশ্বরভক্ত। মাঝে মধ্যেই মন্দিরে যাই পূজা দিতে। এই সিনেমায় কারোর ভাবাবেগে আঘাত লেগে থাকলে তার জন্য আমি গভীর ভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি।’
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছেন তিনি।