× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলে গেলেন গীতিকার ও কবি জাহিদুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৭:৪৮ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১৭:৪৯ পিএম

জাহিদুল হক

জাহিদুল হক

দেশের জনপ্রিয় গীতিকার ও কবি জাহিদুল হক। আজ দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান। গণমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কবি গাজী রফিক।

এ প্রসঙ্গে কবি গাজী রফিক বলেন, গত মাসের ২০ তারিখ তিনি স্টোক করেছিলেন। এরপর বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভার্তি হয়েছিলেন। এক পর্যায়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জাহিদুল হক গল্পকার, ঔপন্যাসিক ও গীতিকার হিসেবে পরিচিত ছিলেন। তার জন্ম ১৯৪৯ সালের ১১ আগস্ট ভারতের আসামের বদরপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসক পিতার কর্মস্থলে। পৈতৃক নিবাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামের ভূঞা বাড়ি।

১৯৬৩ সালে জাহিদুল হক চট্টগ্রামের নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৬৭ সালে ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ ভর্তি হন।

জাহিদুল হক বাংলাদেশ বেতার থেকে প্রকাশিত ‘বেতার বাংলা’ পত্রিকার সম্পাদনার দায়িত্বও পালন করেছেন। তিনি টানা চার বছর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন।

কবিতার পাশাপাশি তিনি অসংখ্য গান রচনা করেছেন। ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’-সুবীর নন্দীর কণ্ঠের জনপ্রিয় এ গানটি ছাড়াও তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, ‘স্বাধীনতা তুমি আমার বাড়িতে এসো’(শিল্পী- শাম্মী আখতার), ‘স্বপ্ন আমার কাজল পুকুর তুমি’ (শিল্পী- এন্ড্রু কিশোর), ‘যে দেশে বাতাস স্মৃতির স্পর্শে ভারী’ ( শিল্পী- সুবীর নন্দী ও সামিনা চৌধুরী), ‘তোমার প্রিয়তমার কাছে তুমি ছিলে মনোহর’ (শিল্পী- সামিনা চৌধুরী), ‘কতোদিন পরে দেখা, ভালো আছো তো’ (শিল্পী- হাসিনা মমতাজ ও মোহাম্মদ হান্নান), ‘আমি তোমার ভালোবাসার খাঁচায় ধরা দেবো (শিল্পী- রুনা লায়লা) প্রভৃতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা