× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামাজ পড়ায় নয়নতারার বিরুদ্ধে এফআইআর, সিনেমা সরালো নেটফ্লিক্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৪:০০ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ১৪:০৯ পিএম

নামাজ পড়ায় নয়নতারার বিরুদ্ধে এফআইআর, সিনেমা সরালো নেটফ্লিক্স

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার নয়নতারা। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার গুরুতর অভিযোগ আনা হয়েছে।‘অন্নপূরাণি’ (বাংলায় অন্নপূর্ণা) সিনেমায় তিনি রামকে অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই জের ধরে তার বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। 

এদিকে আইনি জটিলতার মুখে পড়ে ‘অন্নপূরাণি’ ছবিটিকেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নিয়েছে নেটফ্লিক্স।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের মতে, মুম্বাইয়ের থানায় ‘অন্নপূরাণি’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন  শিবসেনার সাবেক এক নেতা। এ ছাড়াও দুটি অভিযোগ করেছেন ভারতীয় বজরং দল ও আইটি সেল।

ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা। তার প্রেমিক ফারহানের চরিত্রে দেখা গিয়েছে তামিল তারকা জয়কে। ছোটবেলা থেকেই শেফ হওয়ার স্বপ্ন পুরোহিত পরিবারের মেয়ে অন্নপূরাণির। এই তাগিদেই রিয়ালিটি শোয়ে যোগ দেয় সে। কিন্তু ছবির একটি দৃশ্য নিয়েই সমস্যার সূত্রপাত।

বিরিয়ানি তৈরি করার আগে নয়নতারার চরিত্রকে নামাজ পড়তে দেখা যায়। কারণ যার কাছ থেকে অন্নপূরণি বিরিয়ানি শিখেছিল, তিনি এভাবে প্রার্থনা করেই রান্নায় হাত দিতেন। এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন রমেশ সোলাঙ্কি। প্রাক্তন এই শিবসেনা নেতা বর্তমানে বিজেপির সক্রিয় সদস্য। সোশাল মিডিয়ায় সিনেমার এই অংশের ভিডিও শেয়ার করে লেখেন, ‘হিন্দু পুরোহিতের মেয়ে ‘অন্নপূরণি- অন্নের দেবী’ বিরিয়ানি তৈরির আগে দোয়া পাঠ করছে।’

তিনিই মুম্বাইয়ের থানায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর করেছেন। এমন ছবি সেন্সরের ছাড়পত্র পাওয়াতেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা