× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি ম্যাগাজিনে বাবার সঙ্গে ছবি, আপ্লুত যুবরাজ শামীম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:১৯ পিএম

বিদেশি ম্যাগাজিনে বাবার সঙ্গে ছবি, আপ্লুত যুবরাজ শামীম

তরুণ চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম। তার নির্মিত প্রথম সিনেমা ‘আদিম’। সিনেমাটির জন্য আন্তর্জাতিক মহলে সমাদৃত এ নির্মাতা। ২০২২ সালে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘আদিম’। এ উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড ও নেটপ্যাক সম্মাননা অর্জন করে নেয় সিনেমাটি। 

এরপর আরও অনেক উৎসব জিতেছেন তিনি এই সিনেমা দিয়ে। এবার সেই সিনেমার হাত ধরে ইংল্যান্ডের এক ম্যাগাজিনে প্রকাশ হয়েছে তাকে নিয়ে বিশেষ লেখা। সেখানে তার বাবার সঙ্গে ছবিও ছাপা হয়েছে। সেই ছবি নিয়ে আপ্লুত যুবরাজ শামীম।

সেই অনুভূতি প্রকাশ করেছেন তিনি ফেসবুকে। লিখেছেন, ‌‘আমি ফিল্ম বানাই আব্বা চাইতেন না, এ নিয়ে আব্বার সঙ্গে আমার সম্পর্কের দারুণ অবনতি ঘটে। আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দেন। এরপর আব্বার কি যেন হয়, ধীরে ধীরে সকল স্মৃতি হারাতে থাকেন, আব্বার ভেতরের সকল মোহ কেটে যেতে থাকে, তিনি একদিন শিশু হয়ে ওঠেন। 

আমি আর মা মিলে আব্বাকে গোসল করাই, খাইয়ে দেই, ওয়াশরুমে নিয়ে যাই। রাতে আব্বার ঘুম না হওয়ায় আমি প্রতিদিন আব্বার বিছানার পাশে বসে থাকতাম। তার নির্মোহ চোখ আমার অন্তর স্পর্শ করতো। নিজের ভেতরে আমি সুফি সুফি ভাব অনুভব করতে থাকি। একসময় আমার মনে হতে থাকে আমার অন্তর চক্ষু খুলে গেছে, আমি আমার নিজের ফিল্ম বুঝতে শুরু করেছি। 

আমার এই জার্নিটাই ইংল্যান্ডের  CIRCA ম্যাগাজিনের ইয়েভার সঙ্গে আমি শেয়ার করি। ইয়েভাকে আমি চিনিনা। ইংল্যান্ডের ক্লাপহাম ফেস্টিভ্যালে আদিম প্রদর্শিত হওয়ার পর ইয়েভা আমাকে মেইল করে জানালেন সে তাঁদের ম্যাগাজিনে আমার একটা সাক্ষাৎকার ছাপাতে চায়। এরপর আমরা দুজন ভিডিও কলে কথা বলি। 

আজ হঠাৎ ইয়েভা আমাকে ছবিগুলো পাঠিয়ে জানালেন অলরেডি আমার জন্য দুই কপি ম্যাগাজিন আমার ঠিকানায় পোস্ট করেছে, শীঘ্রই আমি হাতে পাব। 

আব্বা ২০২১ সালের ২৬ মার্চ চলে গেছেন। যখন আমি ছোট আব্বা তখন নানান মহাপুরুষদের গল্প শোনাতেন। মহাপুরুষ এবং সমাজতন্ত্র শব্দ দুটি আমি প্রথম আব্বার মুখে শুনি। অথচ আমার আব্বা ধানমন্ডির কোনো এক বাসার খুব সাধারণ একজন গাড়ির চালক ছিলেন। যে বাড়ির মালিকের এক ছেলে আমেরিকা আর আরেক ছেলে ইংল্যান্ড থাকতেন। আব্বা প্রায়ই গর্ব নিয়ে বলতেন তার সাহেবের ছেলের ছবি বিদেশি পত্রিকায় ছাপা হয়েছে। 

আমি জানিনা ইংল্যান্ডের এই ম্যাগাজিনের বাবা ছেলের ছবি একসঙ্গে দেখে আব্বা কতটা খুশি হতেন, তবে আন্দাজ করতে পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা