× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবনূরের নায়ক হচ্ছেন নূর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৩:১৭ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৪:১৯ পিএম

সংগৃহীত

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল জি বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দাস চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। গত ৩ নভেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত বাংলাদেশি সিনেমা ‘অসম্ভব’। তিনি বাংলাদেশের অভিনেতা গাজী আবদুন নূর। দুই বাংলা মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

জানা গেছে, তিনি শাবনূরের নায়ক হিসেবে কাজ করতে যাচ্ছেন। ‘রঙ্গনা’ নামের সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন গাজী আবদুন নূর। এমন খবরই উড়ে বেড়াচ্ছে চলচ্চিত্রপাড়ায়।

সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই সিনেমা দিয়েই দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন শাবনূর। তাই এই সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের। সবাই জানতে চাইছে কে হবেন এ সিনেমার নায়ক।

পরিচালক আরাফাত হোসাইন স্পষ্ট করে এ তথ্য নিয়ে এখনোই মুখ খুলতে চাচ্ছেন না। তিনি বলেন, ‘‘আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। চরিত্র অনুযায়ী এবং সবকিছু মিললে শিগগিরই ‘রঙ্গনা’ সিনেমার প্রধান পুরুষ চরিত্রের অভিনেতার নাম ঘোষণা করা হবে।’’

সিনেমাটিতে শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন, ‘থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনও তাকে পর্দায় দেখতে চায়। আর আমারও ইচ্ছা শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারীকেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ।’

পরিচালক জানান, ‘রঙ্গনা’ নতুন বছরের রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা