× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আসছেন না চার্লি পুথ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৫:২৭ পিএম

ঢাকায় আসছেন না চার্লি পুথ

হলিউডের জনপ্রিয় গায়ক চার্লি পুথ। আগামী ১০ ফেব্রুয়রি বাংলাদেশে কনসার্ট করবেন তিনি, এমন সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এরপরই চার্লি ভক্তদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। সিলভারলাইন ইভেন্টস নামে একটি প্রতিষ্ঠান তাকে বাংলাদেশে আনার বিষয়ে বার্তা দেয়। 

অনলাইনে বিক্রি হয় টিকিটও। কিন্তু মার্কিন এই গায়কের বাংলাদেশে আসার বিষয়ে কিছুই জানেন না তার ম্যানেজার ব্রেন্ট। আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন চার্লির বাংলাদেশের কনসার্টের খবরটি মিথ্যে।

সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেন্ট স্মিথ বলেন, ‘বাংলাদেশে ফেব্রুয়ারিতে চার্লির একটি কনসার্ট রয়েছে, এমন সংবাদ আমরা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানতে পেরেছি। যা দেখে টিম চার্লির সবাই খুব অবাক। কারণ নতুন বছরে কনসার্টের শিডিউল আমরা ইতোমধ্যেই আমাদের অনলাইনে দিয়ে দিয়েছি। যেখান থাকে বিশ্বের যে কোনো দর্শক টিকিট কিনতে পারবে। সেই শিডিউলে বাংলাদেশের নাম নেই। তাই আমরা সবাইকে নিশ্চিত করতে চাই চার্লি বাংলাদেশে যাচ্ছে না।’ 

চার্লির ম্যানেজারের এমন সংবাদের পর সিলভারলাইন ইভেন্টসের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

২০১৫ সালে ‌‘সি ইউ এগেইন’ গানের মাধ্যমে বিশ্বব্যাপি পরিচিতি পান চার্লি পুথ। এতে তার সহশিল্পী ছিলেন মার্কিন র‍্যাপার উইজ খলিফা।

মুক্তির পর বিলবোর্ড টপ চার্টে টানা ১২ সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিল গানটি এবং গ্র্যামিতেও মনোনয়ন পেয়েছিল। পরের বছর ‘নাইন ট্রেক মাইন্ড’ প্রকাশের পর টপচার্ট বিলবোর্ডে জায়গা করে নেন এই তারকা শিল্পী। সহশিল্পী সেলেনা গোমেজের সঙ্গে তার ‘উই ডোন্ট টক এনিমোর’ গানটি বিশ্বব্যাপী শ্রোতাপ্রিয় হয়। তার তুমুল জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য ‘অ্যাটেনশন’, ‘ওয়ান কল অ্যাওয়ে’, ‘হাউ লং’ এবং ‘ডান ফর মি’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা