× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে আসছে ‘সি ইউ এগেইন’ গানের শিল্পী চার্লি পুথ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৬:০৮ পিএম

বাংলাদেশে আসছে ‘সি ইউ এগেইন’ গানের শিল্পী চার্লি পুথ

মার্কিন জনপ্রিয় শিল্পী চার্লি পুথ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশে আসবেন। ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন ইভেন্টস তাকে বাংলাদেশে আনছেন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার ২৫ ডিসেম্বর চার্লি পুথের ঢাকায় আসার খবরটি আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাটি।

সিলভারলাইন ইভেন্টস থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফেব্রুয়ারিতে চার্লি পুথ বাংলাদেশে আসবেন, এটা নিশ্চিত। তারিখও চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু আমরা আপাতত কনসার্টের তারিখ ও ভেন্যুটি জানাতে চাচ্ছি না।’

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, খুব শিগগির তাদের ফেসবুক পেজ থেকে চার্লি পুথের ঢাকায় আসার এবং কনসার্ট আয়োজনের চূড়ান্ত তারিখটি জানাবেন। সেই সঙ্গে কনসার্টের টিকেটিং ব্যবস্থা নিয়েও বিস্তারিত তথ্য পেজ থেকে শেয়ার করা হবে।

চার্লি পুথ মূল আকর্ষণ হলেও কনসার্টে থাকবেন দেশের তারকা শিল্পীরাও। সব চূড়ান্ত করে শিগগির এ বিষয়ে ঘোষণা আসবেও বলেও জানানো হয়।

চার্লি পুথ একইসঙ্গে গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। ‘সি ইউ এগেইন’ নামের মৌলিক গানটি দিয়ে ২০১৫ সালে তুমুল আলোচনায় আসেন তিনি। গানটির গীতিকারও ছিলেন পুথ নিজেই। গানটির তুমুল জনপ্রিয়তার কারণ, এটি ছিলো দর্শকপ্রিয় সিনেমা ‘ফিউরিয়াস সেভেন’ এর সাউন্ডট্রাক। এই ছবির অন্যতম অভিনেতা পল ওয়াকার দুর্ঘটনায় অকালপ্রয়াত হওয়ার পর তাকে উৎসর্গ করে গানটি তৈরী করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা