× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন সিনেমা নিয়ে ব্যস্ত আদর-পূজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১০:৫৭ এএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১১:৩০ এএম

তিন সিনেমা নিয়ে ব্যস্ত আদর-পূজা

বাংলাদেশের চলচ্চিত্রের এই প্রজন্মের নায়ক আদর আজাদ। বগুড়ার ছেলে আদর আজাদ সিনেমায় অভিনয়েই ভীষণ মনোযোগী। গল্প প্রধান সিনেমাতেই তিনি এখন কাজ করছেন। অভিনয়ের দুনিয়ায় পথচলায় নিজেকে একজন জাত অভিনেতা হিসেবেই গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

অন্যদিকে এই প্রজন্মের নায়িকাদের মধ্যে পূজা চেরীর একটা আলাদা অবস্থান তৈরি হয়েছে। বিশেষত নায়িকা হিসেবে প্রথম সিনেমা ‘পোড়ামন টু’ থেকেই তিনি তার অভিনয় মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন। শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমায় অনবদ্য অভিনয়ের পর পূজা চেরী আরও ঈর্ষণীয় স্থানে চলে এসেছেন।

আদর আজাদ ও পূজা চেরী জুটি হয়ে একসঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যে আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমার কাজ শেষ হয়েছে। আদর আজাদ জানান, আগামী বছর ভালোবাসা দিবসে ‘নাকফুল’ সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমার কাজও প্রায় ৮০ ভাগ শেষ করেছেন আদর-পূজা। একই প্রযোজক-পরিচালকের ‘দরদিয়া’ সিনেমার কাজ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর ফেব্রুয়ারিটা আদর-পূজার জন্য হবে বেশ গুরুত্বপূর্ণ সময়। কারণ একই মাসে যেমন ‘নাকফুল’ মুক্তি পাওয়ার কথা রয়েছে, তেমনি সে মাসেই ‘দরদিয়া’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আদর আজাদ বলেন, ‘আমার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল যন্ত্রণা। এখন মুক্তির অপেক্ষায় আছে নাকফুল। নাকফুল, লিপস্টিক আর দরদিয়াÑ এই তিনটাই রোমান্টিক ট্র্যাজেডি, রোমান্টিক থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন সিনেমা। তিনটি সিনেমার গল্পই এক কথায় অসাধারণ। আমি এবং পূজা দুটো সিনেমায় এরই মধ্যে নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সিনেমাগুলো একের পর এক মুক্তি পেলে আমরা হয়তো আগামীতে আরও নতুন নতুন প্রজেক্ট করতে পারব।’ 

পূজা চেরী বলেন, ‘আদর আজাদ ভাইয়ের সঙ্গে কাজ করতে ভালো লাগে। লিপস্টিক সিনেমায় আমাদের দুজনের কাজ দেখে প্রযোজক ও পরিচালকের ভালো লেগেছে। তাই তারা আবারও আমাদের নিয়ে কাজ করতে যাচ্ছেন। আশা করছি ভালো কিছুই হবে।’ 

পূজা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা নাদের চৌধুরীর ‘জ্বিন’। সেখানে পূজার নায়ক ছিলেন সজল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা