× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ হচ্ছে না ব্যান্ড মিউজিক ফেস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ০১:২৬ এএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১০:৫০ এএম

আজ হচ্ছে না ব্যান্ড মিউজিক ফেস্ট

প্রতি বছর ১ ডিসেম্বর দেশজুড়ে পালিত হয় ‘ব্যান্ড মিউজিক ডে’। পরদিন ২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’। ২০২২ সালে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন-বামবার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল। তবে এবার কনসার্টটি হচ্ছে না। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে স্থগিত করা হয়েছে এ কনসার্ট।

সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বামবা। তারা জানিয়েছে, দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম মাথায় রেখে বহুলপ্রতীক্ষিত ব্যান্ড মিউজিক ফেস্ট এই ডিসেম্বরে হচ্ছে না। নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নতুন তারিখ জানানো হবে।

বামবার ভাইস প্রেসিডেন্ট শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘এখন নির্বাচনের সময়। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি চলছে। তাই আমরা এবার ফেস্ট স্থগিত রাখছি। আশা করছি নির্বাচনের পর এটি আয়োজন করতে পারব।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামের কনসার্টে অংশ নেয় নগরবাউল, মাইলস, ওয়ারফেজ, সোলস, রেনেসাঁ, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ।

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ডিসেম্বরে আরও বেশকিছু কনসার্ট স্থগিত করা হয়েছে বলে ব্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা