× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশেই নিজের আসল শ্রোতাদের খুঁজে পেয়েছেন কবীর সুমন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২ ১৬:১১ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৩:২১ পিএম

বাংলাদেশেই নিজের আসল শ্রোতাদের খুঁজে পেয়েছেন কবীর সুমন

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। ১৫, ১৮ ও ২১ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শ্রোতা-দর্শককে সুরের মূর্ছনায় মাতিয়ে গেছেন ওপার বাংলার এই খ্যাতিমান গায়ক, গীতিকার, সুরকার ও লেখক।

সব আয়োজন শেষ করে যখন কবীর সুমন ফিরেছেন ওপার বাংলায় নিজ বাড়িতে; সেখানে গিয়েই আবেগতাড়িত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করছেন। যার পরতে পরতে বাংলাদেশ নিয়ে তার ভালোবাসা প্রকাশ পেয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতায় যে অল্প কজন আমায় বাঁচিয়ে রাখেন তাঁদের অভাব অনুভব করেছি ১৩ অক্টোবর থেকে ২৪ অক্টোবর। কিন্তু বাংলাদেশ ছেড়ে এসে আমার হৃদয় আমায় বলে দিচ্ছে আমার গান, আমার গানের সুর তাল ছন্দ লয় লিরিক গায়কি, আমার কিবোর্ড বাজানোর দেশ আসলে বাংলাদেশ। সেখানেই আমি এই চলতি তিয়াত্তরে আমার শ্রোতাদের খুঁজে পেয়েছি। 

তাঁরা আমার ধর্ম, আমার ধর্মান্তরিত ধর্ম, আমার রাজনৈতিক মতবাদের রঙ আমার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী নন।’

সুমন আরও লেখেন, ‘তাঁরা আমার গানবাজনা শুনতে আগ্রহী। জীবনে প্রথম দেখলাম নানান বয়সের মানুষ দুলে দুলে আমার গান শুনছেনএকটি কথা নেই, কোথাও কোনো ফোন বেজে উঠছে না। জীবনে প্রথম মনে হলো এঁদের শোনানোর জন্যই আমায় এখনও আরও রেয়াজ করতে হবে, শিখতে হবে, সৃষ্টি করতে হবে, শরীর ও কণ্ঠ ঠিক রাখতে হবে, কিবোর্ডসে দখল আরও বাড়াতে হবে, গান গাওয়ার ক্ষমতা আরও বাড়াতে হবে।’

কবীর সুমন শেষবার ঢাকায় এসেছিলেন ২০০৯ সালে। এরপর অভিমানে আর আসেননি। শোনা যায়, ২০০৯ সালের অক্টোবরে তিনি যখন এসেছিলেন, সে সময় তার গানের প্রোগ্রাম ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। কিন্তু সেখানে গান গাইতে গেলে তাকে বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে অনুষ্ঠান না করেই কবীর সুমন ফিরে যান কলকাতায়।

সেই অভিমান চেপে রেখেই এক যুগের বেশি সময় কবীর সুমন ঢাকায় আসেননি বলে গুঞ্জন।

ওই ঘটনার পর এক সাক্ষাৎকারে গায়ক বলেছিলেন, তিনি আর কোনো দিন বাংলাদেশে আসবেন না। যদিও কবীর সুমন সম্প্রতি জানান, কোনো অভিমানের কারণে নয়, গত এক যুগে তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণই জানানো হয়নি। আমন্ত্রণ পেয়েছেন, তাই গান শুনিয়ে গেলেন তিনি।


প্রবা/টিএম/এলএ/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা