× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাদের ঘ্রাণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১২:০৭ পিএম

ঘ্রাণ নাটকের দৃশ্যে ওবিদ রেহান, জাকিয়া বারী মম ও ইরফান সাজ্জাদ

ঘ্রাণ নাটকের দৃশ্যে ওবিদ রেহান, জাকিয়া বারী মম ও ইরফান সাজ্জাদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। লাক্স তারকা হিসেবে শোবিজে যাত্রা করেন। প্রথম সিনেমা ‌‘দারুচিনি দ্বীপ’ দিয়ে জাতীয় পুরস্কার ঘরে তোলেন তিনি। এরপর বহু নাটক-সিনেমায় ছড়িয়েছেন অভিনয়ের মুগ্ধতা। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 

এই সময়ে গল্পের প্রতি যেন মম আরও অধিক মনোযোগী হয়ে উঠেছেন। ঠিক তেমনি একটি গল্পের নাটক ‘ঘ্রাণ’। এটি পরিচালনা করেছেন তরুণ মেধাবী পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ। নাটকটি রচনা করেছেন সারোয়ার অনিক। নাটকে নীলা চরিত্রে অভিনয় করেছেন মম। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ওবিদ রেহান। নাটকে তার সাবেক প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের প্রিয়মুখ ইরফান সাজ্জাদ। 

রাশেদুল ইসলাম রাশেদ জানান, এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। তবে নাটকটি কোন চ্যানেলে প্রচার হবে তা এখনও চূড়ান্ত হয়নি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘ঘ্রাণ মানুষের জীবনে অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে কাজ করে। এটাই এই নাটকের মূল বিষয়বস্তু। রাশেদের পরিচালনায় এটাই আমার প্রথম কাজ। রাশেদ এবং তার পুরো টিম চেষ্টা করেছে কাজটি বেশ যত্ন নিয়ে গুছিয়ে করতে। আর ওবিদ ভাই, ইরফান সাজ্জাদ দুজনই পরীক্ষিত অভিনেতা। তাদের সঙ্গে কাজ করেও ভীষণ ভালো লেগেছে।’ 

ওবিদ রেহান বলেন, ‘এই ধরনের গল্পে এর আগে কাজ করেছি। তবে রাশেদ গল্পটার উপস্থাপন একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছে। আমরা যারা অভিনয় করেছি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাজটা ভালোভাবে করার চেষ্টা করেছি। আমি আশাবাদী কাজটি নিয়ে।’ 

ইরফান সাজ্জাদ বলেন, ‘ঘ্রাণ নাটকে আমার যে চরিত্র, তাতে অভিনয় করার সুযোগ ছিল। ওবিদ ভাই, মমসহ আরও যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকেই ভালো করেছেন। আমিও তাদের সঙ্গে যুক্ত থেকে কাজটিকে ভালো করার চেষ্টা করেছি। সব মিলিয়ে খুব ভালো হয়েছে কাজটি। দর্শকের ভালো লাগবে আশা করা যায়।’ 

‘ঘ্রাণ’-এর পর মম ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। আগামী মাসের প্রথম সপ্তাহে আরও একটি ভালো গল্পের নাটকে কাজ করবেন বলে জানান তিনি। এটি নির্মাণ করবেন সায়মা। মম অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’। এদিকে ওবিদ রেহান খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। ইরফান সাজ্জাদ কিছুদিন আগেই শেষ করেছেন রুবেল হাসানের পরিচালনায় ‘সবার বিয়ে’ নাটকের কাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা