× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ে সরব শখ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১২:৪৭ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১২:৪৮ পিএম

অভিনয়ে সরব শখ

বেশ কিছুদিন বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় ‘কুক’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি অভিনয়ে ফিরলেন। এ নাটকে তার বিপরীতে আছেন শামীম হাসান সরকার।

গত শুক্র ও শনিবার রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান শখ। তিনি আরও জানান, কুক নাটকে তিনি নাবিলা চরিত্রে অভিনয় করেছেন। গল্পটা ভালোলাগায় এ নাটকে কাজ করেছেন।

শখ বলেন, ‘আমার মেয়ে হওয়ার কিছুদিন পর থেকেই কিন্তু আমি আবারও অভিনয় শুরু করি। হ্যাঁ এটা সত্যি, মেয়ের কারণে সব সময় টানা কাজ করতে পারি না। তবে যখন ভালো গল্প পাই তখন আম্মু আর আমার স্বামী ভীষণ সহযোগিতা করেন। তখন মন দিয়ে কাজটা করতে পারি। কুক নাটকের ক্ষেত্রেও তা-ই হয়েছে। মাইদুল রাকিব আমার কাছে গল্পটা পাঠানোর পর মনে হয়েছে এ কাজটা আমি করতে পারি। সব মিলিয়ে ভালোলাগায় কাজটি করেছি। কচি খন্দকার ভাই, শহীদ উন নবী, শামীম হাসান সরকারসহ আরও যারা ছিলেন প্রত্যেকের সঙ্গে মজা করে কাজ করেছি। সবাই বেশ সহযোগিতাও করেছেন।’

‘মাইদুল রাকিব বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করছি ভালো লাগবে সবার’, যোগ করেন শখ। এদিকে সম্প্রতি নেহার বিউটি স্টুডিও ‘পারফেক্ট লাইন’-এর উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শখ। অভিনয়ের পাশাপাশি শখ স্টেজ শোতেও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। কিছুদিন আগেই তিনি একটি স্টেজ শোয় নৃত্য পরিবেশন করেন।

শখ এখন পর্যন্ত দুটি সিনেমায় অভিনয় করেছেন। একটি এমবি মানিকের ‘বলো না তুমি আমার’, বিপরীতে ছিলেন শাকিব খান। অন্যটি হচ্ছে সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’। এতে তার নায়ক ছিলেন নিলয় আলমগীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা