× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খ্যাতিমান চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৩:৫৮ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১৫:৩৫ পিএম

খ্যাতিমান চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী আর নেই

খ্যাতিমান চলচ্চিত্রকার (প্রযোজক) রাজনীতিবিদ শফি বিক্রমপুরী আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৪টায় চিরবিদায় নিয়েছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।

জানা গেছে, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পরিচালক অপূর্ব রানা জানান, মুন্সীগঞ্জে নামাজে জানাজার পর নিজের নির্মিত মসজিদের পাশে তাকে সমাহিত করা হবে। 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শোক প্রকাশ করেছে শিল্পী সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোও।

শফি বিক্রমপুরীর জন্ম মুন্সীগঞ্জে। ১৯৬৪ সালে হলিউডের সিনেমাঅ্যাঞ্জেলিক’ ফান্টুমাস’-এর পরিবেশনার মধ্য দিয়ে পরিবেশনা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ১৯৬৫ সালে তিনিগুনাই বিবি’ সিনেমার একজন সহপ্রযোজক ছিলেন।

১৯৭২ সালে সুভাষ দত্ত পরিচালিতঅরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমা পরিবেশনা করেন তিনি। সে সময় জোনাকী সিনেমা হলে একটি প্রেস শো হয়।

তার প্রযোজনায়বাহাদুর’, ‘ডাকু মনসুর’ রাজ দুলারী’ নির্মিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ব্যবসায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

১৯৭৮ সালে রাজ দুলারী নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর তিনিসবজু সাথী’, ‘দেনমোহর’, ‘সকাল সন্ধ্যা’, ‘মাটির কোলে’, ‘শশী পুন্নু’, ‘জজ সাহেব’ সিনেমা নির্মাণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা