× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পাচ্ছে ‘ইতি চিত্রা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ১৩:৩৯ পিএম

‘ইতি চিত্রা’ সিনেমার দৃশ্যে নবাগত রাকিব হোসেন ইভোন ও জান্নাতুল রিতু

‘ইতি চিত্রা’ সিনেমার দৃশ্যে নবাগত রাকিব হোসেন ইভোন ও জান্নাতুল রিতু

রাইসুল ইসলাম অনিক নির্মিত ‘ইতি চিত্রা’ মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর। সে উপলক্ষে ছবিটির অফিসিয়াল ফেসবুক পেজ ও টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে টিজার।

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইতি চিত্রার অফিসিয়াল ফেসবুক পেজে মুক্তি পেয়েছে ইতি চিত্রার পোস্টার। রোমান্টিক ঘরানার চলচ্চিত্র, ইতি চিত্রার পোস্টারটি সেই রকমই একটি রোমান্টিক আবহ ফুটিয়ে তুলছে। ছবিটিতে রাকিব হোসেন ইভোন ও জান্নাতুল রিতু নামে দুজন নতুন মুখ একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন। 

নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘গল্পের প্রয়োজনে দুজন নতুন মুখকে নির্বাচন করা হয়েছে, আশা করছি ছবিটি ও নতুন জুটি প্রেক্ষাগৃহে দর্শকদের একটি রোমান্টিক বিনোদন দিতে সক্ষম হবে। সামনে টিজার এবং টেইলর মুক্তি পাবে তখন দর্শক আমাদের কাজের ব্যাপারে একটা ভালো ধারণা করতে পারবে।’

ছবিটিতে আরও অভিনয় করেছে নরেশ ভূইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ সোহানা শারমিন, বিটিশ বাবু, কামাল খান, তামিম ইকবাল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে উইনার ফিল্মস ও সঙ্গি প্রোডাকশনস, পরিবেশনা করছে অভি কথা চিত্র আর ছবিটির ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা