× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্ণিমার ননদের প্রেমিক জয় চৌধুরী!

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২ ১৬:৪০ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২২ ১৬:৫৮ পিএম

পূর্ণিমার ননদের প্রেমিক জয় চৌধুরী!

বিয়ের পর নতুন ছবি দিয়ে শুটিংয়ে ফিরেছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এ ছবির নাম ‘আহারে জীবন’। সোমবার (১৭ অক্টোবর) থেকে শুটিং শুরু করেছেন নায়িকা। এ দিন তার সঙ্গে অভিনয় করেন নায়ক জয় চৌধুরী।

জয় জানান, ছবিতে পূর্ণিমার ননদের প্রেমিক চরিত্রে অভিনয় করছেন তিনি। দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করছেন প্রিয় নায়িকার সঙ্গে কাজ করে।

জয় বলেন, ‘পূর্ণিমা আপার সঙ্গে কাজ করতে দারুণ লাগছে। তিনি একজন সুপারস্টার আমাদের। একজন সহজ মানুষ। অনেক কিছু শিখছি তার কাছে। এ ছাড়াও সুচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করছি আমি এই ছবিতে। নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে সত্যি।’

জয় এ ছবির গল্প সম্পর্কে বলেন, ‘আহারে জীবন’ ছবিতে গল্প নিজেই মূল নায়ক বা নায়িকা। আমরা শুধুমাত্র চরিত্রগুলোতে অভিনয় করছি। বাস্তবধর্মী একটি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পের মূল প্রেক্ষাপট। এটি খুব সহজেই দর্শকের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা আমাদের।

‘আহারে জীবন’ ছবিটি নির্মাণ করছেন দেশের গুণী নির্মাতা ছটকু আহমেদ। গতকাল থেকে শুরু হলো এর দৃশ্যায়ন। ঢাকাসহ আশপাশে শুটিং চলবে সিনেমাটির। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে পূর্ণিমার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। জয়ের বিপরীতে আছেন মৌমিতা মৌ। 

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করবেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানুর ও মিশা সওদাগরসহ অনেকে।


প্রবা/এলএ/টিই

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা