× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হ্যারি পটার’ অভিনেতা মাইকেল গ্যাম্বন মারা গেছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৯ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ০০:১৯ এএম

‘হ্যারি পটার’ অভিনেতা মাইকেল গ্যাম্বন মারা গেছেন

‘হ্যারি পটার’ খ্যাত হলিউডের বরেণ্য অভিনেতা মাইকেল গ্যাম্বন মারা গেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হলে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।

মাইকেল গ্যাম্বনের স্ত্রী লেডি গ্যাম্বন ও ছেলে ফার্গাস গ্যাম্বন একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, ‘মাইকেল গ্যাম্বন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী অ্যানি ও ছেলে ফার্গাস।’

হ্যারি পটার সিনেমার আটটি পার্টের মধ্যে ছয়টিতে প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন মাইকেল। ১৯৪০ সালের ১৯ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন মাইকেল গ্যাম্বন। শৈশবে পরিবারের সঙ্গে লন্ডনে পাড়ি জমান। কিন্তু ডাবলিনে থাকা অবস্থায় প্রথম মঞ্চে পারফর্ম করেন মাইকেল।

লন্ডনের রয়্যাল ন্যাশনাল থিয়েটারের মূল সদস্যদের একজন হিসেবে কর্মজীবন শুরু করেন মাইকেল। শেকস্‌পিয়রের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। পাঁচ দশকের কর্মজীবনে টিভি, চলচ্চিত্র, থিয়েটার ও রেডিওতে কাজ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা