× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসায় ফিরলেন জিনাত আমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৭ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৩ পিএম

বাসায় ফিরলেন জিনাত আমান

বলিউড অভিনেত্রী জিনাত আমান। ১৯৭০ সালে বলিউডে অভিষেক হয় তার। সত্তর-আশির দশকে তার আবেদনময়ী উপস্থিতি রুপালি পর্দায় ঝড় তুলেছিল। দীর্ঘ ক্যারিয়ারে অনেকগুলো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।

বয়স বাড়ায় দীর্ঘদিন ধরে রুপালি পর্দা থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। তবে ব্যক্তিগত একাধিক ঝড়ঝাপটা পেরিয়ে ৭১ বছর বয়সে নতুন করে পেশাদার জীবন শুরু করেছেন তিনি। সম্প্রতি বেশ কিছু ম্যাগাজিন ও বিজ্ঞাপনের শুটিং করেছেন। চলচ্চিত্রেও কামব্যাক করার ইচ্ছে রয়েছে তার।

এদিকে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ১০ দিন ধরে ভাইরাল জ্বরে বিছানায় শয্যাশায়ী ছিলেন জিনাত। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভয়ানক ফ্লুতে আক্রান্ত হয়ে গত ১০ দিন শয্যাশায়ী ছিলাম। তবে এখন পুরো সপ্তাহটা শুটিং নিয়ে ব্যস্ত থাকব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা